মা দিবসে কী বললেন তারকারা তাঁদের মায়েদের নিয়ে
শেয়ার করুন
ফলো করুন

আজ মে মাসের দ্বিতীয় রোববার। মা দিবস। পৃথিবীতে মায়ের কোনো তুলনা হয় না কারও সঙ্গে। আমাদের সবার চলার পথের অনুপ্রেরণা আমাদের মা। সাফল্যের চাবিকাঠি মায়ের শিক্ষা, দিকনির্দেশনা আর অকুণ্ঠ প্রার্থনা। আমাদের প্রিয় তারকাদের জীবনেও অত্যন্ত বড় ভূমিকা রাখেন তাঁদের মায়েরা। আজ মা দিবসে তাঁরা অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মায়ের ছবি দিয়ে সঙ্গে দিয়েছেন আবেগঘন বার্তা। ইনস্টাগ্রামের পোস্ট থেকে চলুন দেখে আসি তারকাদের মায়েদের সঙ্গে ভালোবাসায় ভরা ছবি আর কথাগুলো।

১/৮
জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মায়ের সঙ্গে বেশ কিছু হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
জনপ্রিয় তারকা অভিনেত্রী মেহজাবীন চৌধুরী মায়ের সঙ্গে বেশ কিছু হাস্যোজ্জ্বল মুহূর্তের ছবি শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে।
২/৮
ছবিতে দেখা যাচ্ছে মা-মেয়ে পরেছেন একই রকমের পোশাক। আর ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন তাঁর মাকে বলেছেন, ‘পরিবারের মধ্যমণি’।
ছবিতে দেখা যাচ্ছে মা-মেয়ে পরেছেন একই রকমের পোশাক। আর ছবিগুলোর ক্যাপশনে মেহজাবীন তাঁর মাকে বলেছেন, ‘পরিবারের মধ্যমণি’।
বিজ্ঞাপন
৩/৮
মা দিবসে বিশেষ সম্মাননা পেয়েছেন অভিনেত্রী সাফা কবিরের মা।
মা দিবসে বিশেষ সম্মাননা পেয়েছেন অভিনেত্রী সাফা কবিরের মা।
৪/৮
 ছবিগুলো শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। সেখানে মাকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে তিনি লিখেছেন, ‘তোমাকে মা হিসেবে পেয়ে আমি কতটা ভাগ্যবান, সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি আজ যা কিছু, মা-বাবার জন্য। সব মাকে মা দিবসের শুভেচ্ছা।’

৫/৮
মা পরপারে চলে যাওয়ার মতো কষ্ট সন্তানের কাছে আর একটিও নেই। চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি মাকে হারিয়েছেন দুই মাসও হয়নি। আজ বিশেষ দিনে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে মনের কথাগুলো ভাগ করে নেন তিনি। 

পূজা লিখেছেন, ‘ভালো থাকুক পৃথিবীর সব মা। মামণি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে!’ সারা জীবনই তো এই জল পড়বে গো মা। কী করে থামাব? খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি।
মা পরপারে চলে যাওয়ার মতো কষ্ট সন্তানের কাছে আর একটিও নেই। চলচ্চিত্র অভিনেত্রী পূজা চেরি মাকে হারিয়েছেন দুই মাসও হয়নি। আজ বিশেষ দিনে মায়ের সঙ্গে তোলা একটি সেলফি পোস্ট করে মনের কথাগুলো ভাগ করে নেন তিনি। পূজা লিখেছেন, ‘ভালো থাকুক পৃথিবীর সব মা। মামণি দেখেছ? তুমি কি পচা কাজ করেছ, সকালে ঘুম থেকে উঠেই অঝোরে চোখ থেকে জল পড়তে দিলে!’ সারা জীবনই তো এই জল পড়বে গো মা। কী করে থামাব? খুব কষ্ট হচ্ছে মামণি। আর লিখতে পারছি না। বুকটা ফেটে যাচ্ছে। ভালো থেকো মামণি আর মনে রেখো তোমার হাতের লাঠিটা অনেক মিস করি।
৬/৮
অভিনেত্রী রুনা খান তাঁর মায়ের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে জানিয়েছেন, মায়ের সঙ্গে তাঁর বয়সের পার্থক্য কুড়ি বছর। এ ছবিটা ক্লাস সেভেনে পড়াকালে তোলা। সে সময় সবাই দুজনকে দেখে বলত, তোমরা কি দুজন বোন?

৭/৮
 মা দিবসে ছবিগুলোর ক্যাপশনে রুনা খান আরও লিখেছেন, ‘আমি বুড়া হয়ে গেলাম, সে এখনো তরুণী। বয়সের সঙ্গে সঙ্গে তার সৌন্দর্য ও তারুণ্য বাড়ছে। ধৈর্য, মানবিকতা ও আধুনিকতায় তোমার মতো স্বশিক্ষিত মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। তুমি মানবিক-রুচিবোধসম্পন্ন, উদার ও অপূর্ব সুন্দর মানুষ আম্মা। সুস্থ থাকো, এমনই সুন্দর থাকো। ভালোবাসা।’

৮/৮
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তাঁর মা ও বাবার ছবি একসঙ্গে পোস্ট করে লিখেছেন, ‘শুভ মা দিবস আম্মু। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাদের দুজনকে একসঙ্গে সবচেয়ে সুন্দর লাগে দেখতে।’
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা তাঁর মা ও বাবার ছবি একসঙ্গে পোস্ট করে লিখেছেন, ‘শুভ মা দিবস আম্মু। সবকিছুর জন্য ধন্যবাদ। তোমাদের দুজনকে একসঙ্গে সবচেয়ে সুন্দর লাগে দেখতে।’
প্রকাশ: ১২ মে ২০২৪, ১০: ১৫
বিজ্ঞাপন