বিয়ের ধুমের মাঝেই মুখ খুলে তুমুল আলোচনায় রোনালদোর ১৯ বছর আগের সাবেক প্রেমিকা, কী বললেন তিনি
শেয়ার করুন
ফলো করুন

ফুটবলের পর্তুগীজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তাঁর দীর্ঘদিনের সঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ—বিশ্বের সবচেয়ে আলোচিত তারকা জুটিগুলোর একটি। প্রায় এক দশক ধরে তাঁদের সম্পর্ক নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।

নতুন করে আলোচনায় এসেছেন রোনালদোর সাবেক প্রেমিকা, ব্রিটিশ অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক জেমা অ্যাটকিনসন।
নতুন করে আলোচনায় এসেছেন রোনালদোর সাবেক প্রেমিকা, ব্রিটিশ অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক জেমা অ্যাটকিনসন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যমে জোরালো হয়েছে তাঁদের বিয়ের গুঞ্জন। আগামী ৮ আগস্ট বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই যুগল—এমন খবরে সরগরম ফুটবল বিশ্ব। ঠিক এই সময়েই নতুন করে আলোচনায় এসেছেন রোনালদোর সাবেক প্রেমিকা, ব্রিটিশ অভিনেত্রী ও টেলিভিশন উপস্থাপক জেমা অ্যাটকিনসন।

বিজ্ঞাপন

সম্প্রতি এক সাক্ষাৎকারে জেমা এমন এক অভিজ্ঞতার কথা জানিয়েছেন, যা অনেককেই অবাক করেছে। তাঁর দাবি, রোনালদোর সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন গণমাধ্যম থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রোনালদো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে সেই প্রস্তাব তিনি ফিরিয়ে দেন।

তাঁর দাবি, রোনালদোর সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন গণমাধ্যম থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রোনালদো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার প্রস্তাব পেয়েছিলেন তিনি
তাঁর দাবি, রোনালদোর সঙ্গে বিচ্ছেদের পর বিভিন্ন গণমাধ্যম থেকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রোনালদো সম্পর্কে নেতিবাচক মন্তব্য করার প্রস্তাব পেয়েছিলেন তিনি
সম্পর্ক ও রোনালদোকে নিয়ে নেতিবাচক কিছু বলার কারণ দেখেন নি জেমা
সম্পর্ক ও রোনালদোকে নিয়ে নেতিবাচক কিছু বলার কারণ দেখেন নি জেমা

জেমা বলেন, ‘আমাদের বিচ্ছেদের পর রোনালদোকে নিয়ে খারাপ কথা বলার জন্য আমাকে অনেক টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু আমি রাজি হইনি। কারণ, তাঁর সম্পর্কে নেতিবাচক বলার মতো আমার কাছে কিছুই ছিল না। তাই তাঁর বিরুদ্ধে কথা বলার কোনো কারণও দেখিনি।’

বিজ্ঞাপন

তারকাদের সম্পর্ক ভাঙার পর একে অপরকে নিয়ে প্রকাশ্যে বিতর্কিত মন্তব্য করার ঘটনা নতুন নয়। কিন্তু জেমা সে পথে হাঁটেননি। বরং তিনি জানিয়েছেন, সম্পর্ক শেষ হলেও রোনালদোর প্রতি তাঁর কোনো ক্ষোভ বা বিদ্বেষ ছিল না। ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তাঁর সম্পর্কে নেতিবাচক কিছু বলার প্রয়োজন তিনি কখনোই অনুভব করেননি।

২০০৭ সালে স্বল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জেমা অ্যাটকিনসন
২০০৭ সালে স্বল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জেমা অ্যাটকিনসন
দীর্ঘস্থায়ী না হলেও বিচ্ছেদের পর দুজনের কাউকেই একে অপরকে নিয়ে প্রকাশ্যে তিক্ত মন্তব্য করতে দেখা যায়নি
দীর্ঘস্থায়ী না হলেও বিচ্ছেদের পর দুজনের কাউকেই একে অপরকে নিয়ে প্রকাশ্যে তিক্ত মন্তব্য করতে দেখা যায়নি

কবে সম্পর্কে ছিলেন রোনালদো ও জেমা?

২০০৭ সালে স্বল্প সময়ের জন্য সম্পর্কে ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো ও জেমা অ্যাটকিনসন। সে সময় রোনালদো খেলতেন ইংল্যান্ডের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। সম্পর্কটি দীর্ঘস্থায়ী না হলেও বিচ্ছেদের পর দুজনের কাউকেই একে অপরকে নিয়ে প্রকাশ্যে তিক্ত মন্তব্য করতে দেখা যায়নি। এ কারণেই জেমার সাম্প্রতিক মন্তব্য অনেকের কাছে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

এখন আলোচনায় রোনালদো-জর্জিনার বিয়ে

অন্যদিকে ২০১৬ সাল থেকে একসঙ্গে আছেন রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ। দীর্ঘ এই সময়ে তাঁরা বিশ্বের অন্যতম আলোচিত তারকা দম্পতিতে পরিণত হয়েছেন। তাঁদের সংসারে কয়েকটি সন্তান রয়েছে, যাদের নিয়ে পারিবারিক মুহূর্তও প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নেন তাঁরা।

রোনালদো বা জর্জিনা—কেউই বিয়ের তারিখ বা পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি
রোনালদো বা জর্জিনা—কেউই বিয়ের তারিখ বা পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি

সম্প্রতি জর্জিনার হাতে বড় হীরার আংটি দেখা যাওয়ার পর আবারও বিয়ের গুঞ্জন জোরালো হয়েছে। যদিও এখন পর্যন্ত রোনালদো বা জর্জিনা—কেউই বিয়ের তারিখ বা পরিকল্পনা নিয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেননি।

তবে ভক্তদের কৌতূহল থেমে নেই। সেই আলোচনার মধ্যেই জেমা অ্যাটকিনসনের এই পুরোনো সাক্ষাৎকারের বক্তব্য আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই মনে করছেন, আলোচিত সম্পর্কের ইতি টানার পরও সম্মান ও সৌজন্য বজায় রাখার একটি বিরল উদাহরণ হয়ে থাকতে পারে জেমার এই মন্তব্য।

সূত্র: পিপল, ম্যানচেস্টার ইভনিং নিউজ

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১০: ০৩
বিজ্ঞাপন