অজি অসবোর্ন: নিজের সবটুকু স্টাইল, চার্ম আর ক্যারিশমা নিয়ে চলে গেলেন প্রিন্স অব ডার্কনেস
শেয়ার করুন
ফলো করুন

এই তো মাত্র সপ্তাহ দুই আগে ৫ জুলাই নিজের প্রিয় বার্মিংহাম শহরে, নিজের ব্যান্ড ব্ল্যাক স্যাবাথের ব্যান্ডমেটদের নিয়ে স্মরণীয় এক কনসার্টে অংশ নিলেন 'প্রিন্স অব ডার্কনেস' অজি অসবোর্ন। আর আজ ২৩ জুলাই রকস্টার থেকে হেভি মেটালের গডফাদার খেতাব পাওয়া অজি ৭৬ বছর বয়সে চলে গেলেন পরপারে। তাঁর মৃত্যুর কারণ পরিবার থেকে স্পষ্টভাবে জানানো হয় নি। কিন্তু বহুদিন ধরেই এই কিংবদন্তি ব্রিটিশ সঙ্গীতশিল্পী অসুস্থ ছিলেন। সাম্প্রতিক 'ব্যাক টু দ্য বিগিনিং' কনসার্টে তাঁর বিখ্যাত 'প্যারানয়েড' গানের পরিবেশনাকে অজির ফাইনাল পারফরম্যান্স বলা হয়েছে। অজি অসবোর্নের ডার্ক ইমেজ, খ্যাপাটে ফ্যাশন আর একেবারে নিজস্ব স্টাইল তাঁকে সবসময় আলাদা চার্ম ও কারিশমা দিয়েছে। শুরুর দিকে হালকা রঙের চুল আর মায়াবী মুখশ্রী আর তারপর হেভি মেটাল মিউজিকের আদলে নিজের কালো চুল, গথিক মেকআপ আর এক্সেন্ট্রিক লুক গড়ে তোলেন অজি। প্রয়ানের দিনে আঁধারের রাজকুমার অজি অসবোর্নের জন্য রইল এক ছোট্ট ট্রিবিউট।

১/১৭
একঢাল চেস্টনাট রঙের চুল আর মায়াময় মুখশ্রীর অজিকে এমনই দেখাত প্রথম দিকে

বিজ্ঞাপন
২/১৭
নিজের ব্যান্ড ব্ল্যাক স্যাবাথের সঙ্গে দেখা যাচ্ছে তৎকালীন রকস্টার অজিকে। পরেছেন সত্তর দশকের ট্রেন্ডি ফিউশন স্টাইল ডেনিম শার্ট

৩/১৭
স্ত্রী শ্যারন অসবোর্ন আর দুই ছেলেমেয়ের সঙ্গে অজি। তিন ছেলেমেয়ে তাঁর শ্যারনের সঙ্গে। আগের বিয়েতে ছিল আরো তিন। সন্তানদের খুবই ভালোবাসতেন তিনি। তাঁদের লুকে অজির প্রভাব কিন্তু বেশ স্পষ্ট

৪/১৭
শ্যারন আর অজি যেন দুজনে দুজনার। অল ব্ল্যাক লুক, গলার পেন্ডেন্ট আর সিগনেচার হেয়ারস্টাইলে এই মেটাল গডফাদারকে দারুণ লাগছে রকচিক লুকের শ্যারনের সঙ্গে

৫/১৭
ব্ল্যাক স্যাবাথ থেকে বের হয়ে সোলো ক্যারিয়ারে এমন রেড হেড আর সিকুইনের পোশাকে নিজেকে উপস্থাপন করেন তিনি প্রথমে

৬/১৭
আশির দশকে আবার ব্ল্যাক স্যাবাথের সঙ্গে গান গাওয়া শুরু করেন অজি এমন এক্সেন্ট্রিক লুকে। আইলাইনার গাঢ় হতে থাকে, চুল ব্লিচড। পোশাকে রঙের ছড়াছড়ি।

৭/১৭
হেভিমেটালের নিজস্ব ঘরানার পাশাপাশি লুকেও আনেন ডার্ক ভাব এই গায়ক। কালো শেডস আর কালো পোশাক হয়ে ওঠে তাঁর সিগনেচার

৮/১৭
নানা ধরনের গোল্ডেন গয়না, বেল্ট, ঘড়ি আর অন্যান্য অনুষঙ্গ পরতে ভালোবাসতেন অজি।

৯/১৭
১৫ টির বেশি ট্যাটু ছিল এই উল্কিপাগল মানুষটির। হাতের আঙুলের  O-Z-Z-Y লেখা ট্যাটুটি সবচেয়ে চোখে পড়ত

১০/১৭
প্রায়ই কালো নেলকালার ব্যবহার করতেন তিনি

১১/১৭
পরের দিকে শরীর ভেঙে পড়ে অসুস্থতার কারণে অজির। এই সময়গুলোতে স্যুটেড লুকে বেশি দেখা গিয়েছে তাঁকে

১২/১৭
পিন স্ট্রাইপ লং কোটে চার্মিং অজি
পিন স্ট্রাইপ লং কোটে চার্মিং অজি
১৩/১৭
এমন ন্যাচারাল ক্যাজুয়াল লুকেও দেখা গিয়েছে এই সুদর্শন সঙ্গীতশিল্পীকে

১৪/১৭
কালো পোশাকের ওপরে প্রায়ই সোনালি ক্রস পরেছেন তিনি

১৫/১৭
ফাইনাল কনসার্টে এমন টিপিক্যাল অজি রূপে জ্বলে উঠেছিলেন তিনি লম্বা চুল, স্যুট আর আই মেক আপে

১৬/১৭
বার্মিঙ্গহামে শেষ কনসার্টে তিনি পরেছেন অল ব্ল্যাক আউটফিট। বসেছেন সিংহাসনে

১৭/১৭
নিজস্ব চার্ম আর কারিশমায় অজিকে প্রিন্সেস অব ডার্কনেস লুকে এভাবেই মনে রাখবে সবাই

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০৭: ৩৩
বিজ্ঞাপন