সাড়ে পাঁচ লাখের বাছুরের চামড়ার ব্যাগ হাতে গরু-দর্শনে রিয়ানা, আর কী কী করলেন তিনি আম্বানিদের ডেরায়
শেয়ার করুন
ফলো করুন

এপ্রিল ২০২৬-এ মার্কিন পপ তারকা রিয়ানা তাঁর বিখ্যাত বিউটি ব্র্যান্ড ফেন্টি বিউটির ইভেন্ট ও প্রচারণায় ভারত সফরে গিয়েছেন। আর সেখানে গিয়ে আরও সব সেলিব্রিটির মতোই ভারতের ধনাঢ্য আম্বানিদের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি।

রাধিকা আম্বানির সঙ্গে রিয়ানা
রাধিকা আম্বানির সঙ্গে রিয়ানা

পশুপ্রেমী আম্বানিদের ডেরায় গরুকে খাওয়াতে দেখা যায় তাঁকে। আর সেখানকার একটি ভিডিও প্রকাশের পর অনলাইনে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই পপ ডিভা।

বাছুরের চামড়ার ব্যাগ হাতে গরুকে খাওয়ান রিয়ানা
বাছুরের চামড়ার ব্যাগ হাতে গরুকে খাওয়ান রিয়ানা


ভিডিওতে দেখা যায়, মুম্বাইয়ের আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়ায় তিনি একটি গরুকে খাবার খাওয়াচ্ছেন, আর হাতে রয়েছে বাছুরের চামড়া দিয়ে তৈরি একটি বিলাসবহুল হ্যান্ডব্যাগ।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, ভারতে গরুকে খাওয়ানোর সময় রিয়ানার হাতে ছিল ডিওরের “ক্রাঞ্চি ব্যাগ, যার মূল্য প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার সমান। এই ব্যাগটি বাছুরের চামড়া দিয়ে তৈরি হওয়ায়, গরুর প্রতি সম্মান প্রদর্শনের সঙ্গে এমন পণ্যের ব্যবহার নিয়ে অনলাইনে তীব্র বিতর্ক শুরু হয়।

এই সেই ব্যাগ
এই সেই ব্যাগ

ভারতীয় সংস্কৃতিতে গরুকে পবিত্র মনে করা হয়। সেই প্রেক্ষাপটে গরুকে খাওয়ানোর দৃশ্য এবং একই সঙ্গে পশুর চামড়া দিয়ে তৈরি ব্যাগ ব্যবহার—এই বৈপরীত্য থেকেই ফ্যাশন নৈতিকতা ও ভোগবাদের বিষয়ে বড় ধরনের আলোচনা শুরু হয়।

বিজ্ঞাপন

সামাজিক মাধ্যমে অনেকেই এটিকে ভণ্ডামি হিসেবে দেখেন। কেউ মন্তব্য করেন, “গরুকে খাওয়াও, আবার গরুকেই পরো”, আবার কেউ বলেন, “আশা করি গরুটি নিজের চামড়া চিনতে পারবে না।” অনেকে ঘটনাটিকে “বিদ্রূপাত্মক”, “সংবেদনহীন” বা “ডিজিটাল যুগের ভণ্ডামি” বলে অভিহিত করেন। তবে রিয়ানার পক্ষেও কিছু মানুষ কথা বলেন। তাদের মতে, বিলাসবহুল ফ্যাশনে চামড়ার ব্যবহার খুবই সাধারণ, আর যারা নিজেরাই দুধ বা মাংস খায়, তারা অনেক সময় সেলিব্রিটিদের এমন বিষয় নিয়ে অযথা সমালোচনা করে।

আম্বানিদের সঙ্গে পূজায় অংশ নিয়েছেন রিয়ানা
আম্বানিদের সঙ্গে পূজায় অংশ নিয়েছেন রিয়ানা
ফুলের হোলি খেলেন তিনি
ফুলের হোলি খেলেন তিনি

ভারতে রিয়ানা মূলত তার ব্র্যান্ড “ফেন্টি বিউটি”-র উদ্বোধনের জন্য গিয়েছিলেন। আম্বানি পরিবারের সঙ্গে অবস্থানকালে তিনি তাঁদের সঙ্গে বেশ কিছু কার্যক্রমে অংশগ্রহণ করেন।

সকলের সঙ্গে নাচেন রিয়ানা
সকলের সঙ্গে নাচেন রিয়ানা

যেমন পূজা ও আরতিতে অংশ নেন, “ফুলোঁ কি হোলি” অনুষ্ঠানে অংশ নিয়ে ইশা আম্বানিসহ পরিবারের সদস্যদের সঙ্গে নাচেন, ঐতিহ্যবাহী আয়োজনে তাকে স্বাগত জানানো হয়। পরিবারের সঙ্গে বিশেষভাবে আয়োজন করা ভারতীয় মধ্যাহ্নভোজও উপভোগ করেন রিয়ানা।

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১৩: ০০
বিজ্ঞাপন