ইলন মাস্কের অদ্ভুত সব রেডকার্পেট পোজ নিয়ে ইন্টারনেটে হাসির রোল
শেয়ার করুন
ফলো করুন

রেড কার্পেট লুক মানেই বিশেষ কিছু। এই লাল গালিচায় সকলের নজর কাড়তে চান সবাই। আর সেজন্য প্রায়ই তারকারা বিভিন্ন অদ্ভুত কাজ করে বসেন।

তবে সম্প্রতি টেক জায়ান্ট ইলন মাস্কের রেড কার্পেট পোজগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো মিম হওয়ার পথে।

বিজ্ঞাপন

স্পেস এক্স-এর এই ৫২ বছর বয়সী কর্ণধারের হাত মেলে অঙ্গ -ভঙ্গী আর অদ্ভুত সব অভিব্যক্তির কোনো অর্থই খুঁজে পাচ্ছেন না কেউ।

এমনিতে কালো টাক্সিডোতে সবসময়ের মতো সুদর্শন ইলন মাস্কের রেড কার্পেট পোজগুলো দ্য সিমস গেমের চরিত্রের আভাটারের মতো লাগছে- এমন মতামতও দিচ্ছেন অনেকে।

সূত্র: বাজফিড, মেইল অনলাইন, দ্য পোক

ছবি ও ভিডিও এক্স

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১৯: ২৬
বিজ্ঞাপন