ঈদে ঝাল মাংস ভুনাই সুনেরাহর বেশি পছন্দ
শেয়ার করুন
ফলো করুন

সুনেরাহ  বিনতে কামাল। জাতীয় পুরষ্কার পেয়েছেন ন ডরাই চলচ্চিত্রে অনবদ্য অভিনয় করে। আন্তুর্জাতিক খ্যাতি মিলেছে শর্টফিল্ম মশারির জন্য। বেছে বেছে কাজ করলেও অত্যন্ত জনপ্রিয় তিনি অভিনয়শৈলী আর ফ্যাশন সেন্সের জন্য। তাঁর ঈদ লুক নিয়ে প্রতি বছরই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়।

সুনেরাহর ঈদ লুক নিয়ে প্রতি বছরই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়
সুনেরাহর ঈদ লুক নিয়ে প্রতি বছরই ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়
সাজপোশাকে অত্যন্ত স্টাইলিশ সুনেরাহ
সাজপোশাকে অত্যন্ত স্টাইলিশ সুনেরাহ

সাজপোশাকে অত্যন্ত স্টাইলিশ সুনেরাহ এথনিক ও ওয়েস্টার্ন দুই লুকেই দারুণ স্বচ্ছন্দ। মুড বুঝে ঈদের দিন পোশাক নির্বাচন করেন তিনি। সাদা, পাউডার ব্লু, ল্যাভেন্ডার, এমনকি কালোও পরতে পারেন, জানালেন সুনেহরা।

বিজ্ঞাপন

ঈদের মজার সব খাবার খুব পছন্দ সুনেরাহর। নিজেকে ফুডি বলে পরিচয় দিতেই পছন্দ করেন। মায়ের হাতের সব রান্নাই প্রিয় সুনেরাহর। তবে বিশেষ করে বললেন গরুর মাংস আর ডিমে চুবিয়ে ভাজা স্পেশাল আলুর চপের কথা। বাইরের খাবারের চেয়ে ঈদে ঘরের খাবারই পছন্দ এই অভিনেত্রীর।

কোরবানির ঈদে সুনেহরার প্রিয় পদ ঝাল করে রান্না করা গরুর মাংসের ভু
কোরবানির ঈদে সুনেহরার প্রিয় পদ ঝাল করে রান্না করা গরুর মাংসের ভু

ছোটবেলা থেকেই কোরবানি দেখলে বিচলিত হয়ে পড়েন নরম মনের সুনেরাহ । বাবা-মায়ের সঙ্গে দেশের বাড়ি বগুড়াতেই কোরবানির ঈদ করা হতো শৈশবে। জানালেন, এখন ব্যস্ততার জন্য আর যাওয়া হয় না। তবে কোরবানির ঈদে সুনেহরার প্রিয় পদ ঝাল করে রান্না করা গরুর মাংসের ভুনা। সঙ্গে সাদা ভাত বা পোলাও।

ছবি: সুনেরাহর ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০২: ২৬
বিজ্ঞাপন