
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের একজন জেফ বেজোস। অনলাইন জায়ান্ট অ্যামাজনের প্রতিষ্ঠাতা তিনি। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে জেফ এখন চুটিয়ে প্রেম করছেন এমি অ্যাওয়ার্ড পাওয়া টিভি সাংবাদিক লরেন সানচেজের সঙ্গে। গত বছরের মে মাসে বাগদান সারেন তাঁরা। বিভিন্ন কাজের সূত্রে পরিচয় থেকে প্রণয় আর এখন শিগগিরই পরিণয়ের বাঁধনে নিজেদের বাঁধতে যাচ্ছেন এই জুটি। বিভিন্ন বিলাসবহুল অবকাশযাপন আর ফ্যাশন ইভেন্টে জেফ ও লরেনকে একসঙ্গে দেখা যায় এখন। অতি সম্প্রতি এই ৫৪ বছরের সংবাদ পরিবেশক আর ৬০ বছর বয়সী ধনকুবের জুটি গিয়েছেন মিলান ফ্যাশন উইকে। আর এমনিতেও সব সময় ফ্যাশন দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছেন লরেন। অত্যন্ত গ্ল্যামারাস ও আকর্ষণীয় সাজে সবার সামনে আসেন তিনি। এবারে তাহলে চলুন জেফ বেজোসের এই হবু স্ত্রী লরেন সানচেজের ইনস্টাগ্রাম থেকে পাওয়া ছবির গল্প দেখে আসি।












