বিলাসবহুল ইয়টে হলান্ডের ২৬তম জন্মদিনের বিশাল ভাইকিং ভোজে কী কী ছিল, কত খরচ হলো? প্রেমিকার শুভেচ্ছার জবাবে কী লিখে আবার ভাইরাল তিনি?
শেয়ার করুন
ফলো করুন

২১ জুলাই ২৬তম জন্মদিনটি ভূমধ্যসাগরের বিলাসবহুল একটি ইয়টে কাটিয়েছেন নরওয়েজিয়ান ফুটবল তারকা আর্লিং হলান্ড। তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেন এবং কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু।

তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেন
তাঁর সঙ্গে ছিলেন দীর্ঘদিনের প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেন

রোদেলা আবহাওয়ায় সময় কাটানোর পাশাপাশি তাঁরা নানা রকম খাবার উপভোগ করেন এবং মিনি গলফও খেলেন। জন্মদিন উপলক্ষে ইনস্টাগ্রামে ইসাবেল হ্যাপি বার্থডে লিখে শুভেচ্ছা জানালে হালান্ড নিজের স্বভাবসুলভ সংক্ষিপ্ত ভঙ্গিতে মাত্র একটি শব্দে জবাব দেন। আর এ নিয়ে মজা করছেন সবাই ভাইরাল পোস্টটি শেয়ার দিয়ে।

বিজ্ঞাপন

সম্প্রতি ২০২৬ ফিফা বিশ্বকাপে নরওয়ের হয়ে দারুণ পারফরম্যান্সের পর এই ছুটিটি ছিল হলান্ডের জন্য প্রাপ্য এক ব্রেক। টুর্নামেন্টে পাঁচ ম্যাচে সাতটি গোল করে তিনি দলকে কোয়ার্টার ফাইনালে তুলেছিলেন। ব্যস্ত মৌসুম ও বিশ্বকাপের চাপ শেষে গণমাধ্যমের কোলাহল থেকে দূরে ব্যক্তিগত সময় কাটাতেই এই আয়োজন।

গণমাধ্যমের কোলাহল থেকে দূরে ব্যক্তিগত সময় কাটাতেই এই আয়োজন
গণমাধ্যমের কোলাহল থেকে দূরে ব্যক্তিগত সময় কাটাতেই এই আয়োজন
সময়টা উপভোগ করছেন হলান্ড
সময়টা উপভোগ করছেন হলান্ড

ইসাবেল, হলান্ড এবং তাঁদের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ছিলেন নরওয়ে জাতীয় দলের সতীর্থ সান্ডার বের্গে ও তাঁর সঙ্গী জুলি কার্লসেন। ইতালির সার্ডিনিয়া উপকূল ঘুরে বেড়ানো, জেট স্কি চালানো, ইয়টের ডেকে নানা বিনোদনমূলক কর্মকাণ্ড এবং গ্রীষ্মের রোদ উপভোগ করেই দিনটি কাটান তাঁরা।

বিজ্ঞাপন

দীর্ঘদিন ধরে হলান্ডের সঙ্গে সম্পর্কে থাকা ইসাবেল সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের ছুটির কিছু বিরল ব্যক্তিগত মুহূর্তও ভাগ করে নেন। ছবিগুলোতে ইয়টে আরামদায়ক ও হাসিখুশি সময় কাটাতে দেখা যায় এই যুগলকে। জন্মদিন উপলক্ষে ইয়টটি সাজানো হয়েছিল রুপালি হ্যাপি বার্থডে বেলুন দিয়ে। পাশাপাশি ছিল নানা ধরনের বিলাসবহুল খাবারের আয়োজন, যা পুরো পরিবেশকে উৎসবমুখর হলেও পার্সোনাল ভাইব দিয়েছিল।

দেখে মিলেছে বেবি ভাইকিংয়ের
দেখে মিলেছে বেবি ভাইকিংয়ের

এই পারিবারিক আয়োজনে উপস্থিত ছিল তাঁদের ছোট ছেলেও, যার জন্ম ২০২৪ সালের শেষ দিকে। পরিবারের সঙ্গে নিরিবিলি সময় কাটানো যে হালান্ডের কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটিও স্পষ্ট হয়েছে এই সফরে।

ইসাবেলের ভালোবাসায় ভরা শুভেচ্ছাবার্তার জবাবেও অবশ্য নিজের পরিচিত স্বভাব থেকে একচুলও সরেননি হালান্ড। ম্যাচ-পরবর্তী সাক্ষাৎকারে খুব সংক্ষিপ্ত উত্তর দেওয়ার জন্য তিনি আগে থেকেই পরিচিত। তাই তাঁর এক শব্দের মন্তব্য নাইস।মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেক ভক্তের মতে, এই একটি শব্দই হলান্ডের হিউমারাস ও বোল্ড ব্যক্তিত্বকে সবচেয়ে ভালোভাবে তুলে ধরে।

জন্মদিনকে আরও মজার করে তুলতে নিজের ইনস্টাগ্রামেও একটি ছবি পোস্ট করেন হলান্ড। সেখানে তাঁকে ঐতিহ্যবাহী ভাইকিং হেলমেট পরে দেখা যায়। ছবির ক্যাপশনে তিনি লেখেন,২৬ বছর বয়স, নাইস। পোস্টটি অল্প সময়ের মধ্যেই লাখো মানুষের নজরে আসে ও শেয়ার হয়।

ইয়টের ভাইকিং ভোজে কী কী খাবার ছিল ইয়টে আয়োজিত হয় তাঁর সিগনেচার, বিশাল ও জম্পেশ ‘ভাইকিং ভোজ’। প্রেমিকা ইসাবেল হাউগসেং ইয়োহানসেন সামাজিক যোগাযোগমাধ্যমে সেই উদ্‌যাপনের কিছু ছবি শেয়ার করেন। সেখানে দেখা যায়, হালান্ডের প্রতিদিনের প্রায় ৬ হাজার ক্যালোরির খাদ্যাভ্যাসের সঙ্গে মিল রেখে সাজানো হয়েছিল প্রোটিনসমৃদ্ধ নানা খাবারের বিশাল আয়োজন।

জন্মদিনের ভোজে যা ছিল

টমাহক স্টেক: হাড়সহ বড় আকারের প্রিমিয়াম রিবআই স্টেক, ইয়টেই পরিবেশন করা হয়।

বারবিকিউ করা মাংস: হাড়সহ বিভিন্ন ধরনের গ্রিল করা মাংসের বড় বড় পিস

সসেজের পাহাড়: গ্রিল করা সসেজে ভরা একাধিক প্ল্যাটার।

ক্যাভিয়ার: অতিথিদের জন্য পরিবেশন করা হয়েছিল বিলাসবহুল এই সামুদ্রিক খাবার।

ডিম ও সকালের নাশতার খাবার: ছিল ডিম, বেগেল ও নরম প্যানকেক।

তাজা ফল ও বেরি: বড় বড় বাটিভর্তি মৌসুমি ফল ও বিভিন্ন ধরনের বেরি।

ডেজার্টের টাওয়ার: বিভিন্ন কেক ও পেস্ট্রি দিয়ে তৈরি বহুস্তরের আকর্ষণীয় ডেজার্ট সাজানো হয়েছিল।

এই পুরো খাবারের তালিকায় প্রাধান্য পেয়েছিল কম প্রক্রিয়াজাত, উচ্চমানের প্রোটিনসমৃদ্ধ খাবার। এটি হলান্ডের দীর্ঘদিনের খাদ্যাভ্যাসেরই প্রতিফলন। প্রতিদিনের খাদ্যতালিকায় তিনি নিয়মিত স্টেক, মাছ, অন্যান্য সম্পূর্ণ প্রাকৃতিক খাবার এবং কাঁচা দুধ (র' মিল্ক) রাখেন বলেই পরিচিত।

কত খরচ হলো এই এলাহী কারবারে?

হলান্ড বা তাঁর প্রতিনিধিরা এই জন্মদিন পালনে মোট কত অর্থ ব্যয় হয়েছে, তা প্রকাশ করেননি। তবে আয়োজনের স্থান, অতিথি, বিলাসবহুল সুযোগ-সুবিধা ও বিভিন্ন কর্মকাণ্ড থেকে বোঝা যায়, এটি ছিল অত্যন্ত জাঁকজমকপূর্ণ একটি সেলিব্রেশন।

আয়োজনের যত বিশেষ দিক

'ভাইকিং' থিম জন্মদিনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন তোলে। সেখানে রুপালি রঙের ঐতিহ্যবাহী ভাইকিং হেলমেট পরে ইয়টে পোজ দিতে দেখা যায় হালান্ডকে। নরওয়েজিয়ান ঐতিহ্য এবং ২০২৬ বিশ্বকাপে নরওয়ের স্মরণীয় অভিযানের প্রতি সম্মান জানিয়েই এই সাজ বেছে নিয়েছিলেন তিনি। ছবিটি কয়েক ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ২৮ লাখের বেশি লাইক পায়।

পার্টির দ্বিতীয় পর্ব

ইয়টে উদ্‌যাপনের পর দলটি সেন্ট-ত্রোপেজের বিখ্যাত সৈকতসংলগ্ন ডে ক্লাব শেলোনা (Shellona St. Tropez)-তে যান। সেখানে জনপ্রিয় হাউস মিউজিক শিল্পী &ME-এর সঙ্গে ডিজে বুথে উঠে নাচ-গান ও আনন্দ করতে দেখা যায় হলান্ডকে।

বিলাসবহুল আয়োজন ব্যক্তিগত জেটে ভ্রমণ

হালান্ড, তাঁর পরিবার ও বন্ধুরা ইউরোপের এই গ্রীষ্মকালীন সফরে ব্যক্তিগত জেট ব্যবহার করেন। এ ধরনের বিমানের মালিকানা মূল্য সাধারণত ৩৩ থেকে ৪৫ লাখ পাউন্ডের মধ্যে হতে পারে। আর ভাড়া করলে প্রতি ঘণ্টায় গুনতে হয় কয়েক হাজার পাউন্ড। ইয়ট ভাড়া সেন্ট-ত্রোপেজ ও ইতালির উপকূলে চলাচলের উপযোগী এমন বিলাসবহুল ব্যক্তিগত ইয়ট এক সপ্তাহের জন্য ভাড়া নিতে সাধারণত ৫০ হাজার থেকে দেড় লাখ মার্কিন ডলারেরও বেশি খরচ হতে পারে। প্রকৃত ব্যয় অবশ্য ইয়টের আকার, সুযোগ-সুবিধা ও ক্রু সদস্যের সংখ্যার ওপর নির্ভর করে। রাজকীয় খাবারের আয়োজন ইসাবেলের শেয়ার করা ছবিতে অতিথিদের জন্য উচ্চমানের ক্যাটারিংয়ের ব্যবস্থা দেখা যায়। বিভিন্ন ধরনের প্রিমিয়াম মাংস, নানা রকম চিজ এবং টাটকা বেরি দিয়ে সাজানো ছিল খাবারের টেবিল। জন্মদিনের আগে আরেক বিলাসী কেনাকাটা জন্মদিনের ঠিক আগে উত্তর আমেরিকায় অবস্থানকালে স্থানীয় সংস্কৃতির প্রতি আগ্রহ দেখিয়ে টেক্সাসে কাস্টম ওয়েস্টার্ন পোশাক কিনতেও প্রায় ১০ হাজার মার্কিন ডলার খরচ করেছিলেন হালান্ড বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই জন্মদিনের ছুটি শেষ হলেই আবার ব্যস্ত সূচিতে ফিরবেন ম্যানচেস্টার সিটির এই তারকা ফরোয়ার্ড। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের পর তাঁর জনপ্রিয়তা আরও বেড়েছে। খুব শিগগিরই নতুন প্রিমিয়ার লিগ মৌসুমের প্রস্তুতির জন্য ক্লাবে যোগ দিয়ে কোচ পেপ গার্দিওলার অধীনে অনুশীলন শুরু করবেন তিনি। নতুন মৌসুমে দেশীয় ও ইউরোপীয় ফুটবলে আরও গোল এবং নতুন নতুন রেকর্ড গড়বেন—এমন প্রত্যাশাই করছেন বিশ্বের কোটি কোটি ফুটবলভক্ত।

প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ১১: ৩২
বিজ্ঞাপন