গ্র‍্যামি ২০২৫ : মনোনয়ন, পারফরম্যান্স আর অতিথিতালিকায় থাকছে যেসব বড় চমক
শেয়ার করুন
ফলো করুন

সম্প্রতি দাবানলের প্রকোপ গেছে  লস অ্যাঞ্জেলসের ওপর দিয়ে। তাই গ্র‍্যামি অ্যাওয়ার্ডসের আয়োজন ছিল অনিশ্চিত। তবে খবর পাওয়া যাচ্ছে, সঙ্গীত জগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সম্মানজনক পুরস্কার  গ্র‍্যামি অ্যাওয়ার্ডের আয়োজন অবশেষে হচ্ছে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। পাশাপাশি ওয়াইল্ড ফায়ার রিলিফ এফোর্টসের প্রতি বিশেষ  মনোযোগ আছে আয়োজকদের। প্রকাশ্যে এসেছে গ্র‍্যামিতে এবার যাঁরা মঞ্চ মাতাবেন, তাঁদের তালিকা। থাকছে বিশেষ সব চমক।

কমেডিয়ান ট্রেভর নোয়া রেকর্ড করলেন
কমেডিয়ান ট্রেভর নোয়া রেকর্ড করলেন

পঞ্চমবারের মতো গ্র‍্যামির শো সঞ্চালনা করবেন ট্রেভর নোয়া

আমেরিকান সাউথ আফ্রিকান কমেডিয়ান ট্রেভর নোয়া এখন রীতিমতো এক সেনসেশনের নাম। এর আগে ধারাবাহিকভাবে চারবার তিনি এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে ছিলেন। পঞ্চমবার সঞ্চালনার খবরে গড়েছেন রেকর্ড। কারণ অতীতে যাঁরা পাঁচবার বা তার বেশি গ্র‍্যামি অ্যাওয়ার্ড পরিচালনা করেছেন, সবাই সঙ্গীত তারকা। এঁদের মধ্যে আছেন অ্যান্ডি উইলিয়ামস, জন ডেনভার ও এল এল কুলজের মতো তারকার নাম। ট্রেভর তাঁর অনবদ্য রসবোধের মাধ্যমেই নাম লিখিয়েছেন এই তালিকায়।

বিজ্ঞাপন

এগারো নমিনেশনে তাক লাগালেন বিয়ন্সে

এবারের সর্বোচ্চ নমিনেশন গেল বিয়ন্সের ঝুলিতে। এগারোটি নমিনেশন পেয়ে তাক লাগালেন তিনি। এই নিয়ে তাঁর মোট নমিনেশন দাঁড়াল ৯৯টিতে।

সর্বোচ্চ নমিনেশন গেল বিয়ন্সের ঝুলিতে
সর্বোচ্চ নমিনেশন গেল বিয়ন্সের ঝুলিতে

গ্র‍্যামি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক নমিনেশনপ্রাপ্ত তারকা হিসেবে উঠে এলো তাঁর নাম। ২০২৩ সালের হিসেব অনুযায়ী, তিনি মোস্ট ডেকোরেটেড আর্টিস্টও। তাঁর ক্যারিয়ারে এখন অবধি তিনি জিতেছেন ৩২টি পুরস্কার।

বিজ্ঞাপন

গ্র‍্যামিতে গাইছেন ইয়াং হটশট সাবরিনা কারপেন্টার

শৈশবে অভিনয় জগতে পদার্পণ করেন সাবরিনা কারপেন্টার। ইদানীং পপসঙ্গীতে মঞ্চ মাতাচ্ছেন ২৫ বছর বয়সী এ তারকা। গ্র‍্যামিতে থাকছে তাঁর সঙ্গীত পরিবেশনা।

মঞ্চ মাতাবেন সাবরিনা
মঞ্চ মাতাবেন সাবরিনা

থাকছেন আরেক তরুণ সঙ্গীত তারকা  চ্যাপেল রোন। 'এসপ্রোসো', 'প্লিজ, প্লিজ, প্লিজ' -এর মতো ইন্টারনেটে আলোচিত গান গাইবেন শর্ট অ্যান সুইট সাবরিনা। বেস্ট নিউ আর্টিস্ট এর প্রতিযোগিতায়  সাবরিনা ও চ্যাপেল রোনের হাড্ডাহাড্ডি লড়াই হবে বেনসন বুন, দোচি, রে, টেডি সুইমস, শাবুজি ও ক্রুংবিনের সঙ্গে।

নতুন করে আলোচনায় শিল্পী চার্লি এক্স সি এক্স

একযুগ আগে সঙ্গীত জগতে আসেন চার্লি এক্স সি এক্স। তবে তাঁকে সবাই আলোচিত গান 'বয়েজ অ্যান্ড গার্লস'-এর জন্যই চেনে।

নতুন করে আলোচনায় শিল্পী চার্লি এক্স সি এক্স
নতুন করে আলোচনায় শিল্পী চার্লি এক্স সি এক্স

এই বয়েজ অ্যান্ড গার্লস নাম লিখিয়েছে অ্যালবাম ও রেকর্ড অফ দ্য ইয়ারের দৌঁড়ে। চার্লির নিজের ঝুলিতেও আছে আটটি নমিনেশন। সেই সঙ্গে আটটি নমিনেশন আছে মার্কিন র‍্যাপার পোস্ট ম্যালোনেরও।

গাইবেন বিলি আইলিশ ও শাকিরা, অতিথি হিহেবে থাকছেন পপ রাজকুমারী টেলর সুইফট

এই আসরে সাতটি মনোনয়নের ফলে সামনে এসেছে বিলি আইলিশের নাম। থাকছে তাঁর বিশেষ পারফরম্যান্স। অপরদিকে শাকিরা বেস্ট লাতিনা পপ অ্যালবাম এর জন্য আছেন প্রতিযোগিতায়। মঞ্চ মাতাবেন তিনিও।  পপ রাজকুমারী টেইলর সুইফটের ঝুলিতে আগে থেকেই আছে ছয়টি নমিনেশন। তবে তিনি এবার থাকছেন অতিথি হিসেবে।

নমিনেশন থাকলেও পারফর্ম করছেন না টেইলর সুইফট। বিয়ন্সে গাইবেন গান
নমিনেশন থাকলেও পারফর্ম করছেন না টেইলর সুইফট। বিয়ন্সে গাইবেন গান
আসছেন শাকিরা
আসছেন শাকিরা

গ্র‍্যামি পূর্ববর্তী আয়োজন বাদ গেলেও থেমে থাকবে না উদযাপন

দাবানলের কারণে রেকর্ডিং অ্যাকাডেমি স্থগিত করেছিল গ্র‍্যামি অ্যাওয়ার্ড পূর্ববর্তী নানা আয়োজন। তবে মূল আয়োজনের বিশেষ অংশ, যেমন ক্লাইভ ডেভিস গালা, মিউজিকেয়ারস পারসন অফ দ্য ইয়ার ও স্পেশাল মেরিট অ্যাওয়ার্ডস থাকছে পরিকল্পনা অনুসারেই। পাশাপাশি ওয়াইল্ড ফায়ার রিলিফ এফোর্টের জন্য ফান্ড রাইজিংয়ের মাধ্যমে অর্থ সংগ্রহের ব্যবস্থা তো থাকছেই।

সূত্র: গ্র্যামি ডট কম, ভ্যারাইটি

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ০৮: ১১
বিজ্ঞাপন