নানা লুকে পরীমনির 'আত্মপ্রেম'
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। অপরূপা সুন্দরীও বটে। তাঁর আকর্ষণীয় ও গ্ল্যামারাস রূপে মজে থাকেন সকলে। কিছুটা খেয়ালি এই অভিনেত্রীর স্বাধীনচেতা আবার একই সঙ্গে আলোচিত-সমালোচিত নানা কর্মকান্ড সবসময় থাকে সংবাদ শিরোনামে। ব্যক্তিগত জীবনে প্রেম, বিয়ে, বিচ্ছেদের টানা-পোড়েন অতিক্রম করে পরীমনি এখন 'সেলফ লাভ' বা আত্মপ্রেমের কথা বলেন প্রায়ই। তাঁকে প্রকৃতির কাছাকাছি বা মেকআপবিহীন ন্যাচারাল লুকে বেশি দেখা যাচ্ছে আজকাল। নিজের প্রেমে বুঁদ হয়ে আনমনা লুকে ছবি দিচ্ছেন পরী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে। ক্যাপশনে থাকছে জোরালো কিছু মেসেজও। 'সেলফ কেয়ার' বা নিজের প্রতি যত্নশীল হওয়ার ধাপ পেরিয়ে কয়জন আমরা এভাবে আত্মপ্রেমে মগ্ন হতে পারি! পরীমনির মাতৃত্বের পরিচয়টি আবর্তিত হয় তাঁর পুত্র ও কন্যাকে ঘিরে। তাঁকে একজন মা হিসেবে অনেক বেশি দেখি আমরা। কিন্তু সেটি ছাপিয়ে এই সুন্দরী অভিনেত্রীর নিজেকে নতুন করে খুঁজে পাওয়া আর নিজেকে ভালোবাসার নানা রূপ আসলেই মুগ্ধ করার মতো। সেটি সকলের জন্য অনুপ্রেরণাও বটে। এবারে তবে নানা লুকে পরীমনির আত্মপ্রেমের রূপ দেখে দেওয়া যাক।

১/১৩
পরীমনি সবসময়ই স্বাধীনচেতা। আর তাঁর লুকে এই ব্যাপারটি বেশি বেশি দেখা যাচ্ছে আজকাল

বিজ্ঞাপন
২/১৩
নিজেকে নিয়ে আত্মবিশ্বাস ফুটে উঠছে পরীর সব লুকে এখন। হালকা রং বা সাদার সাজে সাজছেন বেশি তিনি।

৩/১৩
এই ছবির ক্যাপশনে পরী লিখেছেন, 'আমি আমি আমি আর আমি'।

৪/১৩
সুন্দরী তো পরী বটেই। ফুলের সঙ্গে ছবি তোলেন তিনি আজকাল বেশি

৫/১৩
এক ঢাল এলোমেলো চুলের এই আনমনা পরীমনি নিজেকে ভালোবাসতে জানেন

৬/১৩
স্পা টাইমে নিজের যত্ন নিতে গিয়ে পরী লিখেছেন, 'নিজের প্রেমেই বুঁদ হয়ে রই, অন্য প্রেমের সময় কই!'

৭/১৩
প্রকৃতির মাঝে স্নিগ্ধ লুকে পরী। চুলে গুঁজেছেন বাগানবিলাস

৮/১৩
সেই সঙ্গে নিজের ফিটনেসের দিকেও খেয়াল রাখছেন পরী। আর তা নিজের প্রতি ভালোবাসা থেকেই

৯/১৩
চোখ জুড়ানো এই ছবির ক্যাপশনে পরী লিখেছেন, 'এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো। এখন দেখি। প্রান ভরে নিজেকে দেখি। আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দেই। নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয় টি আর নেই।'

১০/১৩
গোধূলিবেলায় সূর্যের রং মেখে নিচ্ছেন পরীমনি

১১/১৩
একটু অগোছালো আর অনেকখানি সুন্দর এই খোলাচুলের হাস্যময়ী পরী কিছুটা যেন অচেনা। নিজেকে চিনে নিচ্ছেন তিনি আত্মপ্রেমের লেন্স দিয়ে

১২/১৩
নিজের রূপে মুগ্ধ পরী নিজের চারপাশেও মুগ্ধতা ছড়াচ্ছেন

১৩/১৩
পরীমনির আত্মপ্রেমের এই নানা রূপ আমাদেরকেও অনুপ্রেরণা দিচ্ছে নিজেকে ভালোবাসতে।

প্রকাশ: ১১ জুলাই ২০২৪, ০৪: ২৪
বিজ্ঞাপন