মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫: বাংলাদেশের প্রতিনিধি এবার আলিশা ইসলাম
শেয়ার করুন
ফলো করুন

প্রতিভা, আত্মবিশ্বাস ও লক্ষ্যে স্থির থাকার মানসিকতার জন্যই কসমো বাংলাদেশ ২০২৫–এর মুকুট পরেছেন আলিশা ইসলাম। বাংলাদেশের মডেলিংয়ে পরিচিত মুখ আলিশা এই সাফল্যের কল্যাণে মূল আসর মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫–এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চলেছেন। ডিসেম্বর মাসে এই পর্ব অনুষ্ঠিত হবে ভিয়েতনামে। আলিশার এই সাফল্যের খবর জানিয়েছে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি)।

বহুমাত্রিক প্রতিভাধর আলিশা
বহুমাত্রিক প্রতিভাধর আলিশা

আজরা মাহমুদের নেতৃত্বে সুনামের সঙ্গে দীর্ঘদিন ধরে বাংলাদেশের ফ্যাশন ও বিউটি প্যাজেন্ট  নিয়ে কাজ করে আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প (এএমটিসি) বাংলাদেশের মডেলিং ও প্যাজেন্ট ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে।

আজরা মাহমুদ মডেলিং ও প্যাজেন্ট ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন
আজরা মাহমুদ মডেলিং ও প্যাজেন্ট ইন্ডাস্ট্রিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন

পেশাদার প্রশিক্ষণ, ব্যক্তিত্ব উন্নয়ন এবং আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রতিনিধিত্বের মাধ্যমে এএমটিসি বর্তমানে অনন্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তাঁর এই কাজের ধারাবাহিকতায় আজরা মাহমুদ একাধিক আন্তর্জাতিক প্যাজেন্ট্রির লাইসেন্স পেয়েছেন। মিস কসমো বাংলাদেশ অফিশিয়াল লাইসেন্স এর অন্যতম।

বিজ্ঞাপন

দিনাজপুরের মেয়ে আলিশা ইসলাম বর্তমানে বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের অন্যতম জনপ্রিয় তরুণ মুখ। মডেল, অভিনয়শিল্পী, উপস্থাপক ও ডিজে হিসেবে সমান সফল। ১৭৩ সেন্টিমিটার দীর্ঘাঙ্গী আলিশা তাঁর সৌন্দর্য ও মুনশিয়ানায় বাংলাদেশ ফ্যাশন উইক, আরকা ফ্যাশন উইক, খাদি ফ্যাশন উইকসহ বিভিন্ন ফ্যাশন রানওয়ে আলোকিত করেছেন। তাঁর প্রোজ্জ্বল উপস্থিতিতে মুগ্ধ হয়েছেন দর্শকেরা।

Tanvir

দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখা আলিশা প্রথম বাংলাদেশি মডেল হিসেবে প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতে আলো ছড়িয়েছেন। পাশাপাশি তিনি ‘এমআরনাইন’ শিরোনামের চলচ্চিত্রে অভিষেক হয়। বড় পর্দায় তাঁর সাবলীল উপস্থিতি ও সু–অভিনয় প্রশংসা কুড়িয়েছে।

বিজ্ঞাপন

একজন ডিজে হিসেবে আলিশা সীমানা মুছে ফেলে ক্ষমতায়নের নতুন সংজ্ঞা দিচ্ছেন। অনন্য নৈপুণ্যে তিনি ছন্দ আর আত্মপরিচয়ের মেলবন্ধন ঘটিয়ে নারীদের উজ্জীবিত করতে সক্ষম হয়েছেন; যাতে তাঁরা নিজের ইচ্ছা আর আবেগকে প্রাধান্য দিয়ে এগিয়ে যেতে পারেন। তাঁর কৃতিত্বের জন্য তিনি ভারত ও বাংলাদেশের আইকনিক স্টার অ্যাওয়ার্ডসে ২০২৩ ও ২০২৪ টানা দুই বছর বেস্ট মডেল অ্যাওয়ার্ডের সম্মাননায় ভূষিত হয়েছেন। পাশাপাশি ২০২৩ এটিএন তাঁকে সেরা অভিনয়শিল্পীর সম্মাননা প্রদান করেছে।

সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করছেন তিনি
সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করছেন তিনি

গ্ল্যামার দুনিয়ার বাইরে আলিশা একজন সামাজিক সচেতন মানুষ। তিনি জাতিসংঘের টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি ৪) ‘মানসম্মত শিক্ষা’ নিয়ে কাজ করছেন। তাঁর বিশ্বাস, শিক্ষা হলো ক্ষমতায়নের মূলভিত্তি আর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষাবিস্তারে তিনি কাজ করে যেতে চান।

এই ঘোষণা দিতে গিয়ে আজরা মাহমুদ বলেন, ‘আলিশা ইসলাম মিস কসমো বাংলাদেশের প্রকৃত প্রতিচ্ছবি। তিনি সৌন্দর্যের সঙ্গে লক্ষ্যকে, আত্মবিশ্বাসের সঙ্গে সহমর্মিতাকে, আর শক্তির সঙ্গে আন্তরিকতাকে একত্র করেছে। আমি নিশ্চিত, আলিশা আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে গর্বিত করবেন।’

ডিসেম্বের ভিয়েতনাম যাচ্ছেন আলিশা
ডিসেম্বের ভিয়েতনাম যাচ্ছেন আলিশা

আগামী ডিসেম্বরে মিস কসমো ইন্টারন্যাশনাল ২০২৫-এ প্রতিযোগিতায় অংশ নিতে আলিশা ইসলাম যাচ্ছেন ভিয়েতনাম। সেখানে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের বিভায় বৈশ্বিক মঞ্চ আলোকিত করে তুলবেন। গর্বিত করবেন দেশকে।

ছবি: এএমটিসি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৬: ০০
বিজ্ঞাপন