শাহরুখের বিশাল সাম্রাজ্য সামলানো বার্থডে টুইন কে এই কাছের মানুষ পূজা
শেয়ার করুন
ফলো করুন

শাহরুখ খান এখন এক লিজেন্ডের নাম। বিশ্বের সবচেয়ে ধনী অভিনেতা তিনি। বলিউডে অভিনয়ের পাশাপাশি রেড চিলিসের ব্যানারে প্রযোজনা আর কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বিপিএল ক্রিকেটের সুবাদে বিশাল সাম্রাজ্য তাঁর। আর এই সাম্রাজ্য সামলাচ্ছেন যিনি এক যুগ ধরে পরম নিষ্ঠা ও নির্ভরতার সঙ্গে, তিনি যে শাহরুখের কাছের মানুষ হবেন সেকথা আর আলাদা করে বলার কিছু নেই। নাম তাঁর পূজা দাদলানি। স্ত্রী গৌরী খান আর কন্যা সুহানার মতো পূজাকেও দেখা যায় শাহরুখের আশেপাশেই। শুধু সিনেমা নির্বাচন, ইভেন্ট আর শিডিউল সামলানো নয়, শাহরুখের স্বাস্থ্যজনিত আর ব্যক্তিগত নানা সমস্যাতেও পূজা তাঁর পাশে থাকেন বলে জানা যায়। তাঁর জন্মদিনও শাহরুখের জন্মদিনের দিন অর্থাৎ আজ ২ নভেম্বর ছিল। চলুন ছবির গল্পে চিনে নিই কিং খানের বার্থডে টুইন এই স্টাইলিশ ম্যানেজারকে।

১/৯
সোনালি ঝলমলে গাউনের এই পূজা দাদলানি শাহরুখ খানের ম্যানেজার হয়ে আছেন ১২ বছর ধরে

বিজ্ঞাপন
২/৯
সোনালি বর্ডারের অফ হোয়াইট সালওয়ার কামিজ আর ম্যাচিং ওড়না পরেছেন পূজা। সঙ্গে চোকার। আজ ২ নভেম্বর ৪২-এ পা দিলেন তিনি

৩/৯
সোনালি মেটালিক ফেব্রিকের এথনিকওয়্যারে স্টাইলিশ এই পূজা একজন মাস মিডিয়া গ্র্যাজুয়েট

৪/৯
স্পোর্টি লুকে শাহরুখের সঙ্গে দেখা যাচ্ছে পূজাকে। জানা যায়, তাঁর বার্ষিক বেতন ৭-৯ কোটি ভারতীয় রুপি

৫/৯
পূজা এখানে উৎসবের আমেজে সেজেছেন উজ্জ্বল হলুদ সালওয়ার কামিজে

৬/৯
সুখে-দুঃখে পূজা সবসময় থাকেন শাহরুখের সঙ্গে

৭/৯
গ্ল্যাম লুকে চেরি রেড জমকালো শাড়ি আর ব্লাউজে দেখা যাচ্ছে পূজাকে। সঙ্গে নজরকাড়া নেকপিস

৮/৯
স্বামী হিতেশ গুরমানি ও আট বছরের শিশুকন্যাএ নিয়ে পূজার সুখের সংসার। সবাই এখানে ম্যাচ করে কালো আউটফিট পরেছেন

৯/৯
তবে অলব্যাকে নজর কাড়া এই দুই প্রফেশনাল অথচ অত্যন্ত কাছের মানুষ শাহরুখ আর পূজা আসলে উদাহরণ হতে পারেন বলিউডের জন্য

সূত্র: আই এম ডি বি, টাইমস অব ইন্ডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৫, ১৬: ৫৯
বিজ্ঞাপন