
আজকাল ভ্রমণের ক্ষেত্রে নেচার রিট্রিট বা কোয়ায়েট এস্কেপ খুব জনপ্রিয় হয় উঠছে। শহরের কংক্রিট জঙ্গল আর জীবনের ব্যস্ততা থেকে দূরে প্রকৃতির মাঝে নিজের মতো করে কিছুটা সময় পালিয়ে বাঁচা যাকে বলে। অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দেশে-বিদেশে ঘুরে বেড়াতে ভালোবাসেন। সম্প্রতি কাপ্তাই লেকের ভাসমান ভিলায় কাটালেন কোয়ায়েট এস্কেপ। তারই কিছু মনজুড়ানো ছবি শেয়ার করেছেন তিনি ইন্সটাগ্রামে।





