মহাতারকার মহীরূহ হওয়া সহজ নয়, ১২টি ছবিতে দেখুন মেসির বাবাকে নিয়ে নানা জানা-অজানা গল্প
শেয়ার করুন
ফলো করুন

বিশ্ব ফুটবলের সবচেয়ে পরিচিত মুখ লিওনেল মেসি। মাঠে তাঁর বাঁ পায়ের জাদু, রেকর্ড, বিশ্বকাপ জয় কিংবা পারিবারিক জীবন—সবই ভক্তদের আগ্রহের বিষয়। কিন্তু মেসির জীবনের জার্নিতে এমন একজন মানুষ আছেন, যাঁকে ছাড়া এই গল্পটি হয়তো অন্য রকম হতে পারত। তিনি তাঁর সদ্য প্রয়াত বাবা হোর্হে মেসি। ছেলের মতো বিশ্বজুড়ে তারকা হয়ে ওঠেননি তিনি। মাঠে গোলও করেননি। কিন্তু মেসির ফুটবলার হয়ে ওঠার পথের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষ এই হোর্হেই। ছোট্ট রোজারিও থেকে ১৩ বছর বয়সী ছেলেকে স্পেনে নিয়ে যাওয়া, চিকিৎসার খরচ জোগাড় করা থেকে শুরু করে পেশাদার ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ছেলের পাশে ছিলেন তিনি। তাঁকে ছাড়া লিওনেল মেসির জীবনের গল্পটি হয়তো অন্য রকম হতে পারত। বেশ কিছুদিন বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগে গতকাল ৮ আগস্ট ৬৮ বছরের হোর্হে মেসি মারা গিয়েছেন। তবে মহাতারকার মহীরূহ হয়ে ওঠার কঠিন পথ চলায় তাঁর জীবনের অনেক অধ্যায় আমরা অনেকেই জানি না।

১/১২
হোর্হে মেসির জন্ম আর্জেন্টিনার রোজারিও শহরে। কিন্তু মেসিদের পরিবারের শিকড় ইতালিতে। মা সেলিয়া মারিয়া কুচ্চিত্তিনি অবশ্য খাঁটি আর্জেন্টাইন

বিজ্ঞাপন
২/১২
একদিকে ছেলের চিকিৎসা, অন্যদিকে ফুটবলের স্বপ্ন—দুটিই চালিয়ে যাওয়া পরিবারের জন্য সহজ ছিল না। হোর্হে তখন ১৩ বছরের ছেলে মেসিকে নিয়ে পাড়ি জমান স্পেনে

৩/১২
মেসির ক্যারিয়ারের শুরুতে তাঁর বাবা শুধু অভিভাবক নন, ছিলেন পথপ্রদর্শকও।

৪/১২
মেসি বড় হতে হতে বিশ্বের অন্যতম দামি ও জনপ্রিয় ফুটবলার হয়ে ওঠেন। তাঁর ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে চুক্তি ও আর্থিক বিষয় সামলানোর দায়িত্বও হোর্হের ওপর ছিল।

৫/১২
ফুটবল বিশ্বে হোর্হে মেসি শুধু ‘মেসির বাবা’ নন, তাঁর দীর্ঘদিনের প্রতিনিধি হিসেবেও পরিচিত। ছেলের ক্লাব বদল, চুক্তি কিংবা ভবিষ্যৎ নিয়ে আলোচনায় তাঁকে প্রায়ই সামনে দেখা গেছে।

৬/১২
ম্যাচ জিতে বাবার প্রতি নিজের অনুভূতি ব্যক্ত করতে বা তাঁর সঙ্গে সেলিব্রেট করতে ভুলতেন না লিও মেসি

৭/১২
মেসির ক্যারিয়ারের শুরু থেকে একটি বিষয় স্পষ্ট—বাবার ওপর তাঁর আস্থা ছিল গভীর। রোজারিওর ছোট্ট ছেলেটির প্রতিভাকে যখন পুরো বিশ্ব চিনত না, তখন হোর্হেই সেই প্রতিভার ওপর বিশ্বাস রেখেছিলেন

৮/১২
মা আর পরিবারের সবাইকে যখন স্পেনে গিয়ে মিস করতেন ১৩ বছরের মেসি, তখন বাবা তাঁর সঙ্গে ভিডিও গেমস খেলতেন। সেই থেকেই হোর্হে লিওর ফ্রেন্ড, ফিলোসফার আর গাইড

৯/১২
পেছনেই নিজের ছেলেকে কোলে নিয়ে জয় উদযাপন করছেন লিও। সামনে গর্বিত বাবা হোর্হের হাতে ট্রফি

১০/১২
আর্জেন্টিনার নিউওয়েল ক্লাবের আবেগী সমর্থক ছিলেন হোর্হে। কাজ করতেন এক মেটাল ফ্যাক্টরিতে। এরপর ছেলের ক্যারিয়ারের ভিত গড়তে নিজেকে উজাড় করে দেন। লিও মেসিও বাবাকে সবসময় সঙ্গে রেখেছেন যেকোনো গুরুত্বপূর্ণ ইভেন্টে

১১/১২
বাবা আর নিজের ছেলেদের সঙ্গে মেসির এই মায়াময় ছবিটি এখন শুধুই স্মৃতি

১২/১২
মেসির ক্যারিয়ারের অসংখ্য ছবি, ট্রফি আর রেকর্ডের পেছনে তাই হোর্হের উপস্থিতি খুব বেশি দৃশ্যমান নয়। কিন্তু আলো থেকে কিছুটা দূরে থাকা সেই মানুষটিই একসময় ছেলের স্বপ্নটাকে আঁকড়ে ধরে বলেছিলেন—এই ছেলেটি পারবে।

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০১: ৫৪
বিজ্ঞাপন