
নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) নেতা বালেন্দ্র শাহ। নেপালের ইতিহাসে এই প্রথম মাধেসি সম্প্রদায়ের কোনো নেতা প্রধানমন্ত্রীর পদে আসীন হলেন। পেশায় র্যাপার ও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার বালেন্দ্র শাহ বালেন নামে বহু জনপ্রিয় র্যাপ গান লিখেছেন ও পারফর্ম করেছেন। ২০২২ সালে কাঠমান্ডু সিটি করপোরেশনের মেয়র নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হয়ে আলোচনায় আসেন ৩৬ বছর বয়সী এই নবীন রাজনীতিক। সে সময় ঐতিহ্যবাহী দলগুলোর প্রার্থীদের বিপুল ব্যবধানে হারিয়ে চমক সৃষ্টি করেছিলেন তিনি। স্ত্রী সাবিনা কাফলে ও শিশুকন্যা নিলুফার শাহকে নিয়ে তাঁর সুখের সংসার। নিজস্ব শক্তিশালী স্টাইল স্টেটমেন্ট বজায় রেখে চলেন এই হ্যান্ডসাম প্রধান মন্ত্রী। চলুন র্যাপার থেকে জনপ্রিয় রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহের ১০টি ড্যাশিং স্টাইল দেখে নিই।










ছবি: বালেন শাহের ইন্সটাগ্রাম