এই মহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তি কারা, প্রথম স্থানে কে
শেয়ার করুন
ফলো করুন

বছর শেষ হলো প্রায়। সর্বশেষ ফোর্বস বিলিয়নিয়ার্স তালিকা অনুযায়ী, বিশ্বে মোট ৩,০২৮ জন বিলিয়নিয়ার আছেন এবং তাদের মোট সম্পদ ১৬.১ ট্রিলিয়ন ডলার। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার (৯০২ জন), এরপর চীন (৫১৬ জন, হংকংসহ) ও ভারত (২০৫ জন)। এখানে এই মুহূর্তে বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যক্তির তালিকা দেওয়া হলো। আগেই ধারণা করেছিলেন সবাই কে এবারে প্রথম স্থানে থাকবেন। আর হয়েছেও তাই। ইলন মাস্ক এখনও বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি।

১. ইলন মাস্ক – ৩৪২ বিলিয়ন ডলার

ইলন মাস্ক শীর্ষেই আছেন। টেসলা, স্পেসএক্স এবং অন্যান্য ব্যবসার মাধ্যমে তিনি তার সম্পদ বাড়াচ্ছেন। ইলেকট্রিক গাড়ি ও মহাকাশ প্রযুক্তিতে নেতৃত্ব তাকে অনেক এগিয়ে রেখেছে। টেসলার নতুন বেতন প্যাকেজ অনুমোদনের পর তিনি বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ারও হতে পারেন, যদি তিনি চুক্তির শর্ত পূরণ করতে পারেন।

এক নম্বরে ইলন মাস্ক, এরপরেই মার্ক জাকারবার্গ
এক নম্বরে ইলন মাস্ক, এরপরেই মার্ক জাকারবার্গ

২. মার্ক জাকারবার্গ – ২১৬ বিলিয়ন ডলার

দ্বিতীয় স্থানে আছেন ফেসবুক(এখন মেটা)-এর প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। তার বয়স ৪০ বছর, এবং তার সম্পদ ২১৬ বিলিয়ন ডলার। কৃত্রিম বুদ্ধিমত্তা ও ভার্চুয়াল রিয়ালিটিতে উন্নতির কারণে তার সম্পদ বেড়েছে।

বিজ্ঞাপন

৩. জেফ বেজোস – ২১৫ বিলিয়ন ডলার

তৃতীয় স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, যার সম্পদ ২১৫ বিলিয়ন ডলার। বিশ্বজুড়ে অ্যামাজনের প্রভাব তার সম্পদ বাড়িয়ে চলেছে।

তৃতীয় স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস
তৃতীয় স্থানে আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস

৪. ল্যারি এলিসন – ১৯২ বিলিয়ন ডলার

ওরাকলের সহপ্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ৪ নম্বরে আছেন। তার বয়স ৮০ বছর এবং সম্পদ ১৯২ বিলিয়ন ডলার।

বিজ্ঞাপন

৫. বার্নার্ড আর্নল্ট ও পরিবার – ১৭৮ বিলিয়ন ডলার

পঞ্চম স্থানে আছেন এলভিএমএইচ সাম্রাজ্যের মালিক বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। এলভিএমএইচ ব্র্যান্ডগুলোর মধ্যে আছে লুই ভিটন, ডিওর ও সেফোরা।

পঞ্চম স্থানে আছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার
পঞ্চম স্থানে আছেন বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার
কিংবদন্তি ওয়ারেন বাফেট ৬ নম্বরে
কিংবদন্তি ওয়ারেন বাফেট ৬ নম্বরে

৬. ওয়ারেন বাফেট – ১৫৪ বিলিয়ন ডলার

দীর্ঘমেয়াদি বিনিয়োগের কিংবদন্তি ওয়ারেন বাফেট ৬ নম্বরে। তার বয়স ৯৪ বছর, সম্পদ ১৫৪ বিলিয়ন ডলার।

৭. ল্যারি পেজ – ১৪৪ বিলিয়ন ডলার

গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৭ নম্বরে আছেন। এআই ও ক্লাউড প্রযুক্তির উন্নতির ফলে তার সম্পদ ১৪৪ বিলিয়ন ডলার।

গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৭ নম্বরে
গুগল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ৭ নম্বরে
গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন তালিকার ৮ নম্বরে
গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন তালিকার ৮ নম্বরে

. সের্গেই ব্রিন – ১৩৮ বিলিয়ন ডলার

গুগলের আরেক সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন তালিকার ৮ নম্বরে। তার সম্পদ ১৩৮ বিলিয়ন ডলার, এবং তিনি নতুন প্রযুক্তি ও উদ্ভাবনে মনোযোগ দিচ্ছেন।

৯. আমানসিও অর্টেগা – ১২৪ বিলিয়ন ডলার

নবম স্থানে আছেন স্পেনের আমানসিও অর্টেগা। তিনি ফ্যাশন ব্র্যান্ড জারার প্রতিষ্ঠাতা। তার সম্পদ ১২৪ বিলিয়ন ডলার।

নবম স্থানে আছেন স্পেনের আমানসিও অর্টেগা
নবম স্থানে আছেন স্পেনের আমানসিও অর্টেগা
দশম স্থানে আছেন মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার
দশম স্থানে আছেন মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার

১০. স্টিভ বালমার – ১১৮ বিলিয়ন ডলার

দশম স্থানে আছেন মাইক্রোসফটের সাবেক সিইও স্টিভ বালমার, যার সম্পদ ১১৮ বিলিয়ন ডলার।

ফান ফ্যাক্টস

১. ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি কে?
ইলন মাস্ক।

২. ২০২৫ সালে কোন দেশে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার আছে?
যুক্তরাষ্ট্রে—মোট ৯০২ জন।

৩. ২০২৫ সালে ইলন মাস্কের সম্পদ কত?
৩৪২ বিলিয়ন ডলার।

সূত্র: ইনভেস্টোপিডিয়া

ছবি: ইন্সটাগ্রাম

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৭: ৪০
বিজ্ঞাপন