স্কিন ডিটক্স: মাত্র এক সপ্তাহেই ত্বকে আনে আমূল পরিবর্তন, এটি সত্যিই কতটা কার্যকর
শেয়ার করুন
ফলো করুন

কিন্তু আসলে স্কিন ডিটক্স কী? সত্যিই কি ত্বক ডিটক্সের প্রয়োজন আছে? নাকি এটিও শুধুমাত্র পণ্য বিক্রয়ের এক আকর্ষণীয় ধারণা।

স্কিন ডিটক্স আসলে কী

ডিটক্স মানে সাধারণভাবে শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করা
ডিটক্স মানে সাধারণভাবে শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করা

ডিটক্স মানে সাধারণভাবে শরীর থেকে ক্ষতিকর উপাদান দূর করা। সৌন্দর্যচর্চায় এই ধারণা এসেছে ত্বককে ময়লা, অতিরিক্ত তেল, জমে থাকা পণ্য বা পরিবেশের ধুলোবালি ও দূষন থেকে ত্বককে মুক্ত করে নতুনভাবে সজীব করা।

স্কিন ডিটক্স মানে সাজগোজ বাদ দেওয়া নয়; বরং অল্প, নির্ভরযোগ্য ও কার্যকর ধাপে ফিরে গিয়ে ত্বকের স্বাভাবিক ভারসাম্য ফিরিয়ে আনা।

কোন লক্ষণে বুঝবেন আপনার ত্বকের ডিটক্স দরকার

ত্বক অনেক সময় নিজেই সিগন্যাল পাঠায়। যেমন:

- পোরস বন্ধ হয়ে আসা
- ত্বক অস্বাভাবিক নিস্তেজ দেখানো
- ঘন ঘন ব্রণ বা ছোট ছোট দানা দেখা দেওয়া
- মেকআপ ভালোভাবে না বসা
- স্কিনকেয়ার কাজ না করা

এই সব ইঙ্গিতে বোঝা যায় ত্বক বিশ্রাম চায়। বিল্ডআপ, কঠিন পণ্য বা পরিবেশের চাপ থেকে মুক্তি পেতে।

বিজ্ঞাপন

ত্বকের রুটিন কীভাবে রিসেট করবেন

এমন ফেস ওয়াশ বেছে নিন, যা ত্বককে শুষ্ক না করে ময়লা দূর করে
এমন ফেস ওয়াশ বেছে নিন, যা ত্বককে শুষ্ক না করে ময়লা দূর করে

১. মুখ ধোওয়া

রুটিনের প্রথম ধাপই হলো ভারসাম্য রক্ষা করে এমন ফেস ওয়াশ বা ক্লিনজার ব্যবহার করা। এমন ফেস ওয়াশ বেছে নিন, যা ত্বককে শুষ্ক না করে ময়লা দূর করে এবং স্বাভাবিক পিএইচ বজায় রাখে। এতে ত্বক থাকে আরামদায়ক ও পরিষ্কার। কিন্তু টানটান নয়।

২. ত্বকের প্রতিরোধক্ষমতা বাড়ানো সিরাম

পরিষ্কারের পর এমন সিরাম ব্যবহার করুন যেখানে থাকে ত্বকের স্বাভাবিক ঢাল শক্তিশালী করার উপাদান। যেমন সেরামাইড বা পুষ্টিকর নির্যাস। এগুলো ত্বককে আর্দ্র রাখে, উজ্জ্বলতা বাড়ায় এবং প্রতিদিনের চাপ থেকে রক্ষা করে।

ত্বককে আরও স্থিতিশীল ও আরামদায়ক রাখে
ত্বককে আরও স্থিতিশীল ও আরামদায়ক রাখে

৩. হালকা ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন

প্রতিদিনের যত্নের যত্নের শেষ ধাপ হলো ময়েশ্চারাইজার ও উপযুক্ত সানস্ক্রিন। ময়েশ্চারাইজার ত্বকের সুরক্ষা বেষ্টনী ঠিক রাখে, এএসপিএফ আবার রোদ ও পরিবেশের চাপ কমায়। দুটোই মিলে ত্বককে আরও স্থিতিশীল ও আরামদায়ক রাখে।

৪. সপ্তাহে ২-৩ দিন ডিটক্স মাস্ক

ক্লে মাস্ক ত্বক থেকে অতিরিক্ত তেল শোষণ করে, ছিদ্র পরিষ্কার করে এবং ব্রণ প্রবণ ত্বকে ভরসা ফিরিয়ে আনে। সপ্তাহে কয়েক দিন এই অতিরিক্ত যত্ন ত্বককে আরও পরিপাটি, মসৃণ ও পরিষ্কার রাখে।

প্রফেশনাল ডিটক্স ফেসিয়াল কি প্রয়োজন

স্পাগুলোতে ডিটক্স ফেসিয়ালে গভীর পরিষ্কার, এক্সফোলিয়েশন, আর্দ্রতা আর ছিদ্র পরিষ্কার করে
স্পাগুলোতে ডিটক্স ফেসিয়ালে গভীর পরিষ্কার, এক্সফোলিয়েশন, আর্দ্রতা আর ছিদ্র পরিষ্কার করে

বিউটি স্টুডিও এবং স্পাগুলোতে ডিটক্স ফেসিয়াল নামে অনেক পরিষেবা পাওয়া যায়। যার মূল লক্ষ্য গভীর পরিষ্কার, এক্সফোলিয়েশন, আর্দ্রতা আর ছিদ্র পরিষ্কার করা। এতে থাকে স্টিম, হালকা ম্যাসাজ, পিউরিফাইং মাস্ক ইত্যাদি।

তবে মনে রাখতে হবে, যে কোনো ভালো ফেসিয়ালই আপনার ত্বকের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করা যায়। তাই ত্বক যদি ভারী বা ক্লান্ত মনে হয়, তবে ত্বকবিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা জরুরি।

কত দিন পর পর স্কিন ডিটক্স করা উচিত

স্কিন ডিটক্স পুরো রুটিনটাকেই সহজ করে, ত্বকের ভারসাম্য ঠিক করে
স্কিন ডিটক্স পুরো রুটিনটাকেই সহজ করে, ত্বকের ভারসাম্য ঠিক করে

নির্দিষ্ট সময় নয়—ত্বকই আপনাকে বলবে কখন প্রয়োজন। নিস্তেজ টেক্সচার, ছিদ্র বন্ধ হওয়া বা ত্বকের অস্বস্তিই হলো সংকেত। প্রয়োজন মনে হলে রিসেট করুন, না হলে নিয়মিত যত্নই যথেষ্ট।

স্কিন ডিটক্স আর সাধারণ পরিষ্কার—দুটোর মধ্যে পার্থক্য কী

সাধারণ পরিষ্কার শুধু ময়লা ও তেল দূর করে। স্কিন ডিটক্স পুরো রুটিনটাকেই সহজ করে, ত্বকের ভারসাম্য ঠিক করে এবং আবার স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

স্কিন ডিটক্স কোনো জটিল নিয়ম নয়। এটি ত্বককে জেনে, তার প্রয়োজন বুঝে, অল্প পণ্যের মধ্যে সহজ সৌন্দর্যে ফিরে আসার ধারণা। নিয়মিত যত্ন আর সচেতন রুটিনই শেষ পর্যন্ত ত্বককে ভালো রাখতে পারে।

সূত্র: স্কিনকেয়ারডটকম

ছবি: এআই

বিজ্ঞাপন
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৫, ০৮: ৫৮
বিজ্ঞাপন