বর্ষার স্যাঁতসেঁতে দিনেও ত্বক থাকবে সতেজ, মানতে হবে এই ৫ টি চমকপ্রদ টিপস
শেয়ার করুন
ফলো করুন

বিশেষজ্ঞদের মতে, বর্ষার সময় নিয়মিত ত্বকচর্চার বাইরেও কিছুটা বিশেষ যত্নের প্রয়োজন। আবার কিছু কিছু ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে হয় স্কিনকেয়ার রুটিনে। এ বিষয়ে কিছু কার্যকরী পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

১. আবহাওয়া অনুযায়ী স্কিনকেয়ার বেছে নেওয়া

শীতের ঘন ক্রিম বা ময়েশ্চারাইজার গরম ও আর্দ্র আবহাওয়ায় ত্বকে ভারী মনে হতে পারে। তাই বর্ষাকালে বেছে নিতে হবে হালকা জেল টাইপ ময়েশ্চারাইজার। যাতে হায়ালুরোনিক অ্যাসিড, অ্যালোভেরা ইত্যাদি উপাদান থাকে। এগুলো ত্বককে আর্দ্র রাখে, তবে রোমকূপ বন্ধ করে না। দিনের বেলা একটি রোজ ওয়াটার বা গ্রিন টি-ভিত্তিক ফেশিয়াল মিস্ট ব্যবহার করা যায়। এটি ত্বক সতেজ রাখবে, তেল নিয়ন্ত্রণ করবে এবং ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখবে।

২. সানস্ক্রিন অপরিহার্য

বাইরে রোদ না থাকলেও সানস্ক্রিন ব্যবহার একদমই বাদ দেওয়া উচিত নয়। ম্যাট ফিনিশ দেওয়া, অয়েলি বা কম্বিনেশন ত্বকের জন্য উপযোগী এসপিএফ ৫০ যুক্ত সানস্ক্রিন বেছে নিতে হবে। বাইরে বের হওয়ার আগে দুই আঙুল পরিমাণ সানস্ক্রিন ব্যবহার করা উচিত। এবং প্রতি দুই ঘণ্টা পর পুনরায় ব্যবহার করতে হবে। ওয়াটারপ্রুফ ও পোর-বন্ধ করে না এমন সানস্ক্রিনই সবচেয়ে ভালো।

বিজ্ঞাপন

৩. ক্লিনজিং রুটিনে গুরুত্ব দিন

সকাল ও রাতে, দিনে দুইবার হালকা ফোমিং ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বকের ময়লা, অতিরিক্ত তেল ও দূষণ দূর হবে। তবে অতিরিক্ত ক্লিনজিং বা ঘষামাজা করা ঠিক নয়। এতে ত্বক আরও বেশি তেল উৎপন্ন করে। সপ্তাহে এক বা দুইবার ল্যাকটিক অ্যাসিড বা ম্যান্ডেলিক অ্যাসিড যুক্ত স্ক্রাব ব্যবহার করলে রোমকূপ পরিষ্কার ও ত্বক মসৃণ থাকবে।

৪. খাবারে সচেতন গতে হবে

বেশি আর্দ্রতা মানে বেশি ঘাম। তাই সঠিক পরিমাণে পানি পান করুন এবং খাদ্যতালিকায় রাখুন অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ খাবার। যেমন শসা, লেবু, কমলা, পালং শাক ইত্যাদি। কুরকুমিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডযুক্ত সাপ্লিমেন্ট গ্রহণ করলে ত্বকের প্রদাহ কমে এবং একধরনের প্রাকৃতিক গ্লো ফিরে আসে। তবে সাপ্লিমেন্ট গ্রহণের আগে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

৫. চুল যেন মুখে না পড়ে

তৈলাক্ত চুল মুখের কাছাকাছি থাকলে তা মুখে অতিরিক্ত সিবাম জমিয়ে দিতে পারে, ফলে ব্রণ বেড়ে যায়। চেষ্টা করতে হবে চুল বেঁধে রাখতে। এবং প্রয়োজনে ড্রাই শ্যাম্পু ব্যবহার করুন। মুখের যত্ন নিলেই হবে না, বরং সম্পূর্ণ শরীরের পরিচর্যা করাটাই হলো প্রকৃত সৌন্দর্যচর্চা।

আর্দ্র আবহাওয়ায় সতেজ ও উজ্জ্বল ত্বক পেতে নিয়মিত চর্চা ও সঠিক পণ্য নির্বাচন অত্যন্ত জরুরি।

সূত্র: ওয়েবএমডি

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৮: ৫৯
বিজ্ঞাপন