ভিকির জন্মদিনের ছবির চেয়েও বেশি আলোচনায় ক্যাটরিনার চুল, কী তার রহস্য?
শেয়ার করুন
ফলো করুন

ছবিগুলো প্রকাশের পর সামাজিক মাধ্যমে প্রশংসার বন্যা বয়ে যায়। অনেকেই মন্তব্য করেছেন, ক্যাটরিনার চুল যেন আগের চেয়েও বেশি স্বাস্থ্যোজ্জ্বল, উজ্জ্বল এবং প্রাণবন্ত। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, এত সুন্দর চুলের রহস্য কী?

মজার বিষয় হলো, এর পেছনে নেই কোনো ব্যয়বহুল সেলুন ট্রিটমেন্ট বা বিলাসবহুল বিউটি প্রোডাক্ট। বরং ক্যাটরিনা ভরসা করেন একেবারে ঘরোয়া একটি তেলের ওপর, যা তৈরি করেন তার শাশুড়ি।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, তার প্রিয় হেয়ার ট্রিটমেন্ট হলো একটি বিশেষ ঘরোয়া তেল। এতে ব্যবহার করা হয় পেঁয়াজ, আমলকি ও অ্যাভোকাডোসহ আরও কয়েকটি প্রাকৃতিক উপাদান। সব উপকরণ দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে জ্বাল করা হয় লোহার পাত্রে। এরপর সেই তেল ব্যবহার করা হয় চুলের যত্নে।

ক্যাটরিনার ভাষায়, এটি ‘অসাধারণ কার্যকর’ একটি হেয়ার অয়েল, যা তার চুলকে সুস্থ ও মজবুত রাখতে সাহায্য করে। তিনি মনে করেন, অনেক সময় প্রাকৃতিক উপাদানই চুলের জন্য সবচেয়ে ভালো কাজ করে।

চুলের যত্নে পেঁয়াজ, আমলকি ও অ্যাভোকাডোর জনপ্রিয়তার পেছনেও রয়েছে কিছু কারণ। আমলকি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ, যা চুল ও স্ক্যাল্পের স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিবেচিত। পেঁয়াজে থাকা সালফার চুলের ভঙ্গুরতা কমাতে সহায়ক হতে পারে। অন্যদিকে অ্যাভোকাডোতে থাকা স্বাস্থ্যকর ফ্যাট ও পুষ্টি উপাদান শুষ্ক ও রুক্ষ চুলকে পুষ্টি জোগাতে সাহায্য করে।

তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, শুধু একটি তেলই চুল লম্বা বা ঘন করে দিতে পারে না। চুলের স্বাস্থ্য নির্ভর করে জিনগত বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, হরমোন, জীবনযাপন ও স্ক্যাল্পের যত্নের মতো নানা বিষয়ের ওপর।

বিজ্ঞাপন

ক্যাটরিনার সৌন্দর্যচর্চার আরেকটি উল্লেখযোগ্য দিক হলো তার সরলতা। তিনি সাধারণত ভারী মেকআপ এড়িয়ে চলেন, ত্বকের জন্য বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী পণ্য ব্যবহার করেন এবং নিয়মিত গুয়ার মতো স্কিনকেয়ার টুলও ব্যবহার করেন। তার মতে, সৌন্দর্যের ক্ষেত্রে জটিলতার চেয়ে ধারাবাহিক যত্নই বেশি গুরুত্বপূর্ণ।
সৌন্দর্যজগতে যখন প্রতিদিন নতুন নতুন ট্রেন্ড আর ব্যয়বহুল পণ্যের ছড়াছড়ি, তখন ক্যাটরিনা কাইফের এই সহজ ও ঘরোয়া পদ্ধতি অনেকের কাছেই অনুপ্রেরণার। হয়তো সুস্থ ও সুন্দর চুলের আসল রহস্য কোনো ‘ম্যাজিক’ পণ্যে নয়, বরং নিয়মিত যত্ন, সঠিক পুষ্টি এবং ধৈর্যের মধ্যেই লুকিয়ে আছে।

ছবিগুলোর সঙ্গে ক্যাটরিনা একটি মজার ক্যাপশনও শেয়ার করেছেন। তিনি লিখেছেন, “আমি যে শহরেই যাই না কেন, সবচেয়ে ভালো হট চকলেট খুঁজে বের করার চেষ্টা করি। আনন্দের সঙ্গে বলতে পারি, এবার সেটিই খুঁজে পেয়েছি। আর কফিটাও ছিল অসাধারণ।”

পরিবারের ছবির প্রসঙ্গে অভিনেত্রী মজা করে লিখেছেন, “সুখী পরিবার, তবে মায়ের চুলের স্টাইলটা একটু অদ্ভুত!” ক্যাটরিনা আরও জানান, তিনি চিনি, গ্লুটেন ও দুগ্ধজাত খাবার উপভোগ করেছেন, প্রিয় পোষা প্রাণীর ঠান্ডা লাগার কথাও উল্লেখ করেছেন। সবশেষে একটি গান আবিষ্কারের উচ্ছ্বাস প্রকাশ করে রসিকতার সুরে লেখেন, “এই গানটি আমি একেবারে নিজে নিজেই খুঁজে পেয়েছি, আমাকে কেউ এর কথা বলেনি!”

বিজ্ঞাপন
প্রকাশ: ০২ জুন ২০২৬, ১১: ২৭
বিজ্ঞাপন