শুষ্ক থেকে তৈলাক্ত ত্বকের সব সমস্যার সমাধান এই এক উপাদানে
শেয়ার করুন
ফলো করুন

আঙুরের ছোট ছোট বীজ থেকে বিশেষ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এই তেল, যাতে রয়েছে পলিফেনল, লিনোলিক অ্যাসিড ও ভিটামিন ই। যা ত্বকের প্রাকৃতিক সুরক্ষা বর্মকে শক্তিশালী করে। সূর্যের আলো ও দূষণের ক্ষতিকর প্রভাব থেকে যেমন আঙুরকে রক্ষা করে এই উপাদানগুলো, তেমনি মানুষের ত্বকেও কাজ করে একই ভাবে। পুষ্টিকর উপাদান এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই তেল আজকাল স্কিনকেয়ার প্রেমীদের প্রিয় প্রসাধনী। যা বয়সের আগেই দেখা দেওয়া বলিরেখা ও ত্বকের নিস্তেজ ভাব কমাতে দারুণ কার্যকর।

হালকা টেক্সচার, গভীর পুষ্টি

তেলতেলে ভাব ছাড়াই ত্বকে আনে মোলায়েম ও ভারসাম্যপূর্ণ অনুভূতি
তেলতেলে ভাব ছাড়াই ত্বকে আনে মোলায়েম ও ভারসাম্যপূর্ণ অনুভূতি

গ্রেপসিড অয়েল এমন এক তেল যা সব ধরনের ত্বকের জন্যই উপযোগী। তৈলাক্ত, শুষ্ক বা সংবেদনশীল, এমনকি ব্রণ প্রবণ ত্বকের ক্ষেত্রেও। এটি দ্রুত শোষিত হয়, কোনো তেলতেলে ভাব ছাড়াই ত্বকে আনে মোলায়েম ও ভারসাম্যপূর্ণ অনুভূতি। এতে রয়েছে ভিটামিন এ, ডি, ই ও কে এবং প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড ও মিনারেলস। যা ত্বকের ইলাস্টিসিটি বাড়ায় এবং ন্যাচারাল গ্লো ধরে রাখে।

কেন এটি গুরুত্বপূর্ণ

গ্রেপসিড অয়েলের অ্যান্টিঅক্সিডেন্টে ত্বক দীর্ঘদিন থাকে তরতাজা ও দৃঢ়
গ্রেপসিড অয়েলের অ্যান্টিঅক্সিডেন্টে ত্বক দীর্ঘদিন থাকে তরতাজা ও দৃঢ়

দূষণ, ঘুমের অভাব বা অতিরিক্ত সূর্যালোক থেকে তৈরি হওয়া অক্সিডেটিভ স্ট্রেস কোলাজেন ভেঙে দেয়, ফলে ত্বকে দেখা দেয় সূক্ষ্ম রেখা ও বয়সের ছাপ। গ্রেপসিড অয়েলের অ্যান্টিঅক্সিডেন্ট যৌগগুলো এই ক্ষতিকর ফ্রি র‌্যাডিক্যালকে কমায়, ফলে ত্বক দীর্ঘদিন থাকে তরতাজা ও দৃঢ়।
আরও ভালো ফল পেতে এটি ব্যবহার করা যায় রেটিনল, পেপটাইড বা ভিটামিন সি-এর সঙ্গে। যা কোলাজেন পুনর্গঠনে সহায়ক।

বিজ্ঞাপন

উপকারিতার

ত্বককে রাখে ব্রণমুক্ত
ত্বককে রাখে ব্রণমুক্ত

* ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ার শক্তিশালী করে ও স্থিতিস্থাপকতা বাড়ায়
* ত্বকের রং সমান করে উজ্জ্বলতা আনে
* লালচে ভাব ও জ্বালা ভাব কমায়
* হালকা ময়েশ্চার দেয়, ছিদ্র বন্ধ করে না
* হালকা অ্যান্টিমাইক্রোবিয়াল প্রভাব ত্বককে রাখে ব্রণমুক্ত

ব্যবহারের উপায়

গ্রেপসিড অয়েলের গল্প যেন প্রকৃতিরই এক শিক্ষণীয় উপাখ্যান
গ্রেপসিড অয়েলের গল্প যেন প্রকৃতিরই এক শিক্ষণীয় উপাখ্যান

রাতের স্কিনকেয়ারে শেষ ধাপে কয়েক ফোঁটা গ্রেপসিড অয়েল ভেজা মুখে ম্যাসাজ করুন। চাইলে ময়েশ্চারাইজারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন অতিরিক্ত পুষ্টির জন্য। সকালে সানস্ক্রিন ব্যবহারের আগে এটি মাখলে পাওয়া যাবে অ্যান্টিঅক্সিডেন্ট প্রটেকশন।

গ্রেপসিড অয়েলের গল্প যেন প্রকৃতিরই এক শিক্ষণীয় উপাখ্যান। যা একসময় ছিল বর্জ্য, সেটাই আজ সৌন্দর্যের শক্তিশালী সহায়ক। প্রকৃতির সহজ উপাদানই অনেক সময় হয়ে ওঠে সবচেয়ে কার্যকরী সমাধান, আর গ্রেপসিড অয়েলই তার প্রমাণ।

সূত্র: ভোগ ইন্ডিয়া

ছবি: এআই

বিজ্ঞাপন
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮: ৫৮
বিজ্ঞাপন