
এখন বাজারের নানা ধরনের স্কিনকেয়ার প্রডাক্টের মধ্যে নোজ স্ট্রিপস বেশ জনপ্রিয় ও কার্যকরী। নাকের ময়লা, ব্ল্যাকহেডস থেকে শুরু করে হোয়াইটহেডসও দূর করতে পারেন এই নোজ স্ট্রিপস দিয়ে।

১। মুখ ও নাক পরিষ্কার করে নিন। একটি মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখের মেকআপ, ময়লা এবং তেল ভালো করে ধুয়ে নিন। এরপর একটি নরম তোয়ালে দিয়ে আলতোভাবে মুখ ৫-১০ মিনিটের জন্য গরম পানির ভাপ নিন। এতে করে আপনার ত্বক একটু ভেজা ভেজা থাকবে এবং লোমকূপগুলো খুলে যাবে। তাই সহজে আপনার নাকের ত্বক থেকে ব্ল্যাকহেডস ও ত্বকে জমে থাকা ময়লা উঠে যাবে।

২। এবার নোজ স্ট্রিপস ব্যবহারের পালা। নোজ স্ট্রিপসের প্যাকেট খুব সাবধানে খুলে এরপর যতটা সম্ভব হাতের সংস্পর্শ এড়িয়ে ভেজা নাকে লাগিয়ে নিন। কারণ, হাতে থাকা ব্যাকটেরিয়া লেগে গেলে এর থেকে ত্বকে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। নোজ স্ট্রিপসটি এমনভাবে বসাবেন যেনো ভেতরে কোনো বাতাস না থাকে। ১০-১৫ মিনিট পর আস্তে করে তুলে ফেলুন।

নোজ স্ট্রিপসটি তুলে ফেলার পর ঠান্ডা পানি দিয়ে নাকের অংশটুকু ধুয়ে ফেলুন। এতে করে লোমকূপগুলো বন্ধ হয়ে যাবে। সবশেষে অবশ্যই একটি ভালো হাইড্রেটিং ময়েশ্চরাইজার ব্যবহার করতে ভুলবেন না। নোজ স্ট্রিপস নাকে জমে থাকা ময়লা, ব্ল্যাকহেডস স্ট্রিপস বা পোর স্ট্রিপস দিয়ে তুলে নিয়ে নাক পরিষ্কার করে ফেলা যায়। এই স্ট্রিপসগুলো খুব সহজে ব্যবহার করা যায় এবং যাঁদের বিশেষ করে অয়েলি এবং কম্বিনেশন স্কিন—তাঁর জন্য নোজ স্ট্রিপস খুব উপকারী একটি জিনিস।

১। নোজ স্ট্রিপস ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর করে: নোজ স্ট্রিপস ব্যবহারে লোমকূপে জমে থাকা ময়লা, তেল ও মৃত কোষ উঠে আসে। এ ছাড়াও নোজ স্ট্রিপস লোমকূপ এবং ত্বকের মৃত কোষ থেকে জমে থাকা ময়লা তুলে আনে। এটি নতুন ব্ল্যাকহেডস জন্মানো রোধ করে এবং ত্বককে পরিষ্কার এবং কোমল রাখতে সাহায্য করে।
২। তৈলাক্ত ত্বকের জন্য উপকারী: তৈলাক্ত ত্বকের লোমকূপ পরিষ্কার রাখা বেশ কঠিন। নোজ স্ট্রিপস অতিরিক্ত তেল এবং ময়লা শুষে নিতে সাহায্য করে। নিয়মিত ব্যবহারে নাকের চকচকে তেল চিটচিটেভাব অনেকটা কমে আসে।
৩। লোমকূপ পরিষ্কার করে: নোজ স্ট্রিপস শুধু ব্ল্যাকহেডসই না, বরং লোমকূপও পরিষ্কার করে। ত্বকের গভীরে জমে থাকা ময়লা ও তেল তুলে এনে ত্বকে ব্রণ বা র্যাশ হওয়ার সম্ভাবনা কমায় এবং স্বাস্থ্যোজ্জ্বল ত্বক বজায় রাখতে সাহায্য করে।

১। প্রতিদিন নোজ স্ট্রিপস ব্যবহার করা যাবে?
অবশ্যই প্রতিদিন নোজ স্ট্রিপস ব্যবহার করা উচিত না। অতিরিক্ত ব্যবহারের ফলে ত্বকে জ্বালাপোড়া হতে পারে এবং ত্বক শুষ্ক ও লালচে হয়ে যেতে পারে। সপ্তাহে সর্বোচ্চ ১-২ দিন ব্যবহার করা ভালো।
২। নোজ স্ট্রিপস ব্যবহার করে কি সব ব্ল্যাকহেডস তুলে ফেলা যায়?
নোজ স্ট্রিপস ব্যবহার করে কিছু ব্ল্যাকহেডস তুলে ফেলা সম্ভব, কিন্তু সবগুলো নয়! নোজ স্ট্রিপস মূলত ওপরে জমে থাকা ময়লা এবং সিবাম তুলে ফেলে কিন্তু একদম গভীর থেকে ব্ল্যাকহেডস তুলতে ফেসিয়াল অথবা অন্য ট্রিটমেন্ট করতে হবে।

৩। নোজ স্ট্রিপস কি সারা রাত নাকে দিয়ে রাখা যাবে?
না, নোজ স্ট্রিপস সারা রাত নাকে দিয়ে রাখা যাবে না। ১০-১৫ মিনিট নাকে রেখে তুলে ফেলতে হবে। এর চেয়ে বেশি সময় রাখলে ত্বকে সমস্যা দেখা দিতে পারে।
৪। নোজ স্ট্রিপস দিয়ে কি হোয়াইট হেডসও তুলে ফেলা যায়?
না, নোজ স্ট্রিপস শুধুমাত্র ব্ল্যাকহেডস তুলতেই সাহায্য করে। হোয়াইট হেডস ত্বকের আরও গভীরে থাকে, তাই হোয়াইট হেডস তুলতে অন্য কোনো ট্রিটমেন্ট নেওয়া ভালো।
ছবি: পেকজেলসডটকম ও ইনস্টাগ্রাম