শরীর ও মন রিফ্রেশ করতে ঘরেই যেভাবে স্পা করতে পারেন
শেয়ার করুন
ফলো করুন

তবে মাঝে মাঝে মনে হয় খানিকটা সঞ্চয় করে এবার না হয় স্পা টা বাদই দেই। তখন কিন্তু আবার শরীর মনের আরামটা কমে যায়। সুস্থ ও সতেজ থাকতে হলে ডি-স্ট্রেস হওয়া জরুরি। ঘরে বসেই এখন স্পা করে দুশ্চিন্তামুক্ত থাকা সম্ভব। চলুন জানিয়ে দেই কীভাবে।

শরীরের ময়লা দূর করতে বডি স্ক্রাব

ঘরে বসে স্পা ডে শুরু করুন হোমমেড স্ক্রাব দিয়ে। এই স্ক্রাব বানানোও খুব সহজ। নারিকেল তেল হালকা গরম করে তার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এবার আস্তে আস্তে ত্বকে ঘষতে থাকুন। জোরে জোরে ঘষার প্রয়োজন নেই। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এই স্ক্রাব ব্যবহারে ত্বকের মরা কোষ দূর হয়ে যাবে, ত্বক হয়ে উঠবে নরম ও কোমল।

ঘরে বসেই এখন স্পা করে দুশ্চিন্তামুক্ত থাকা সম্ভব
ঘরে বসেই এখন স্পা করে দুশ্চিন্তামুক্ত থাকা সম্ভব

ত্বকের লাবণ্য ফেরাতে ফেইস মাস্ক

ঘরে বানানো উপাদান দিয়ে ফেইস মাস্ক বানালে সেটা দিয়ে সহজেই স্পা করতে পারবেন। এমন মাস্ক বানান যেটা সব ধরনের ত্বকেই ব্যবহার করা যাবে। টক দই ও মধু মিশিয়ে ১০-১৫ মিনিট রেখে দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে দারুণ কাজ করে এই মাস্কটি। চাইলে সঙ্গে কাঁচা হলুদও যোগ করতে পারেন। হলুদ ত্বকের সংবেদনশীলতা কমাতে এবং ছত্রাকের আক্রমণ হওয়ার শঙ্কা কমায়।

বিজ্ঞাপন

ঝলমলে চুলের জন্য হেয়ার মাস্ক

রান্নাঘরে এমন কিছু উপাদান রয়েছে যা দিয়ে সহজেই হেয়ার মাস্ক বানিয়ে ফেলা সম্ভব। চুল যদি শুষ্ক হয় তাহলে ডিম, নারিকেল তেল মিশিয়ে লাগাতে পারেন। যদি চান চুল শাইনিও হবে, সঙ্গে মজবুতও - তাহলে পাকা কলা, মধু, ডিম ও অলিভ অয়েল দিয়ে মাস্ক বানিয়ে চুলে লাগিয়ে রাখুন। ২০/২৫ মিনিট পর চুলে শ্যাম্পু করে নিন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না।  

ঘরে বানানো উপাদান দিয়ে সম্ভব ঘরোয়া স্পা
ঘরে বানানো উপাদান দিয়ে সম্ভব ঘরোয়া স্পা

পায়ের তালুও যেন বাদ না যায়

পুরো শরীরের যত্ন নিতে নিতে অনেকেই ভুলে যাই পায়ের তালুর কথা। আপনি কি জানেন এটাও স্পা’র একটা অংশ? পায়ের গোড়ালি যদি ফাটা থাকে তাহলে জুতা পরার পর দেখতেও ভালো লাগে না। আবার খসখসে হলে জুতা পরলেও আরাম লাগে না। শরীরের অনেকটুকু ক্লান্তি দূর হয়ে যায় যদি পায়ের নিচের অংশের দিকেও সমানভাবে খেয়াল রাখা হয়। কুসুম গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। ওটমিল, সি সল্ট, অলিভ অয়েল দিয়ে একটি স্ক্রাব বানিয়ে ভালোভাবে পা ঘষে নিন। এবার তাওয়েল দিয়ে পা মুছে ময়েশ্চারাইজার বা লোশন লাগিয়ে নিন। এতে পায়ের ত্বক নরম ও কোমল থাকে।

লিম্ফ্যাটিক ড্রেইনেজ ম্যাসাজ করে রিলাক্স হোন

সবশেষে রিলাক্স হওয়ার জন্য লিম্ফ্যাটিক ড্রেইনেজ ম্যাসাজ করুন
সবশেষে রিলাক্স হওয়ার জন্য লিম্ফ্যাটিক ড্রেইনেজ ম্যাসাজ করুন

উপরের সবগুলো কাজ হয়ে গেলে এবার সবশেষে রিলাক্স হওয়ার জন্য লিম্ফ্যাটিক ড্রেইনেজ ম্যাসাজ করুন। এতে বডিতে ব্লাড সার্কুলেশন বাড়বে এবং টক্সিন বের হয়ে যাবে শরীর থেকে। লিম্ফ্যাটিক সিস্টেমে হালকা করে চাপ দিন, ঘাড়, গলা থেকে শুরু করে পা পর্যন্ত ম্যাসাজ করতে থাকুন।

সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্য দিয়ে যাওয়ার কারণে নানাভাবে আমরা ক্লান্ত হই। এরকম একটা ঘরোয়া স্পা সপ্তাহে একদিন যদি করা যায় তাহলে শরীরে বেশ আরাম বোধ হয়। নতুন করে কাজ শুরু করার উদ্যম পাওয়া যায়।

ছবি: পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১০: ৫৩
বিজ্ঞাপন