ত্বকের যত্নে জেন্ডায়ার কোন বিউটি প্রোডাক্ট চুরি করে ব্যবহার করেন তাঁর স্পাইডার–ম্যান স্বামী টম হল্যান্ড
শেয়ার করুন
ফলো করুন

স্পাইডার-ম্যান হিসেবে পর্দায় টম হল্যান্ডকে যতটা অ্যাকশনপ্রিয় মনে হয়, বাস্তব জীবনে তাঁর স্কিনকেয়ার রুটিন ততটাই সহজ। সম্প্রতি ‘এস্কোয়ার’ ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, কাজের বাইরে ত্বকের যত্নে তিনি খুব বেশি কিছু অনুসরণ করেন না। পানি, ময়েশ্চারাইজার আর এসপিএফ এই তিনটিই তাঁর নিত্যদিনের ত্বকের যত্নে মূল ভরসা। আর মজার বিষয়, তাঁর ব্যবহৃত ক্রিমগুলোর নামও নাকি তিনি নিজেই জানেন না।

সকাল শুরু পানি দিয়ে

টম হল্যান্ডের সকালের স্কিনকেয়ার শুরু হয় একেবারেই সহজভাবে। ঘুম থেকে উঠে মুখে পানির ঝাপটা দেন তিনি। তাঁর কথায়, সকালে মুখ সতেজ করার জন্য এই ছোট্ট অভ্যাসটিই তাঁর রুটিনের প্রথম ধাপ।

ময়েশ্চারাইজার বাদ যায় না

এরপর আসে ময়েশ্চারাইজার। নিয়মিত ত্বককে হাইড্রেটেড রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করেন টম। বিশেষজ্ঞদের মতে, ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এবং স্কিন ব্যারিয়ার ভালো রাখতে ময়েশ্চারাইজার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই খুব জটিল রুটিন না মেনেও এই ধাপটি টমের তালিকায় থাকছে।

বিজ্ঞাপন

এসপিএফে বিশেষ গুরুত্ব

টমের স্কিনকেয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ এসপিএফ। প্রতিদিনের সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে, তাই দিনের রুটিনে সানস্ক্রিন রাখা ত্বকের যত্নের অন্যতম প্রয়োজনীয় ধাপ। টমও সেই অভ্যাস থেকে বাদ যান না।

তাহলে ক্রিমগুলো কেনার দায়িত্ব কার?

এখানেই গল্পে আসে জেন্ডায়া। টম মজা করে জানিয়েছেন, তিনি নিজের স্কিনকেয়ার প্রোডাক্ট নিজে কেনেন না। তাঁর ভাষায়, এসব ক্রিম ও অন্যান্য প্রোডাক্ট কেনার দায়িত্ব তাঁর ‘লেডি’র। অর্থাৎ জেন্ডায়াই ঠিক করে দেন কোন ক্রিম ব্যবহার করবেন তিনি।
আর সবচেয়ে মজার ব্যাপার, জেন্ডায়ার স্কিনকেয়ার স্ট্যাশ থেকে টম মাঝেমধ্যেই প্রোডাক্ট ‘চুরি’ করে ব্যবহার করেন!

কাজের সময় ভরসা মেকআপ আর্টিস্টের ওপর

শুটিংয়ের সময় অবশ্য তাঁর স্কিনকেয়ারের দায়িত্ব অনেকটাই সামলান মেকআপ আর্টিস্ট। ক্যামেরার সামনে দীর্ঘ সময় থাকা, মেকআপ ও লাইটিংয়ের কারণে ত্বকের বাড়তি যত্নের প্রয়োজন হয়। তবে কাজের বাইরে টম আবার ফিরে যান তাঁর সেই সহজ রুটিনে।

বিজ্ঞাপন

‘কমই বেশি’ টমের স্কিনকেয়ার মন্ত্র

টম হল্যান্ডের রুটিন দেখলে একটা বিষয় পরিষ্কার। ভালো স্কিনকেয়ার মানেই ডজনখানেক প্রোডাক্ট নয়। নিয়মিত মুখ পরিষ্কার রাখা, ময়েশ্চারাইজার ব্যবহার করা এবং এসপিএফ লাগানোর মতো কয়েকটি বেসিক ধাপই হতে পারে দৈনন্দিন যত্নের ভিত্তি।

আর জেন্ডায়ার মতো ফ্যাশন ও বিউটি আইকনের স্কিনকেয়ার স্ট্যাশে একটু হাত বাড়িয়ে দেওয়ার সুযোগ থাকলে সেটাও যে মন্দ নয়, টম হল্যান্ডের মজার স্বীকারোক্তিই তার প্রমাণ!

ছবি: টম হল্যান্ড ও জেনডায়ার ইনস্ট্রাগ্রাম, এএফপি

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৭: ৩৭
বিজ্ঞাপন