সব ধরনের ত্বকের জন্য ডার্মাটোলজিস্ট–পরীক্ষিত সমাধান পেট্রোলিয়াম জেলি
শেয়ার করুন
ফলো করুন

ঋতু পরিবর্তন শুধু প্রকৃতির ওপরেই প্রভাব ফেলে না, প্রভাব ফেলে আমাদের ত্বকের ওপরও। বিশেষ করে শীতকালেই সবচেয়ে বেশি প্রভাব পড়ে আমাদের ত্বকে। এই সময়েই ত্বকে দেখা দেয় বিভিন্ন ধরনের সমস্যা। কারণ, শীতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে যায়। এই আর্দ্রতাই ত্বককে ময়েশ্চারাইজড রাখে। মূলত এ কারণেই শীতকালে হাত-পা ও ঠোঁট ফেটে যাওয়া, ত্বকে রুক্ষ ও খসখসে ভাবসহ বিভিন্ন সমস্যা মাথাচাড়া দেয়। শীতের মৌসুমে ত্বকের এই সমস্যাগুলোর সমাধান হিসেবে দশকের পর দশক ধরে আমাদের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হয়ে আছে পেট্রোলিয়াম জেলি। তবে সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত ফার্মাসিউটিক্যাল গ্রেডের সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ।

বিজ্ঞাপন

পেট্রোলিয়াম জেলি কীভাবে কাজ করে?

সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত ফার্মাসিউটিক্যাল গ্রেডের সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ
সব ধরনের ত্বকে ব্যবহার উপযোগী ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত ফার্মাসিউটিক্যাল গ্রেডের সুগন্ধিবিহীন পেট্রোলিয়াম জেলি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ

ডার্মাটোলজিস্টরা পেট্রোলিয়াম জেলিকে বলেন একটি ওকুলসিভ ময়েশ্চারাইজার। অর্থাৎ এটি ত্বকের ওপরে একটি সুরক্ষামূলক স্তর তৈরি করে রাখে। এই স্তর ত্বকের ভেতরের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে এবং বাইরের শুষ্ক বাতাস যাতে আর্দ্রতা টেনে নিতে না পারে, সেটিও নিয়ন্ত্রণ করে। ফলে ত্বক থাকে নরম, কোমল ও ময়েশ্চারাইজড। অনেকেই মনে করেন পেট্রোলিয়াম জেলি শুধুই শুষ্ক ত্বকের জন্য। কিন্তু বাস্তবে এটি সব ধরনের ত্বকের জন্যই উপযোগী। সংবেদনশীল ত্বক, একজিমা-প্রবণ ত্বক কিংবা কম্বিনেশন স্কিন—সঠিকভাবে ব্যবহার করলে সব ধরনের ত্বকের সুরক্ষার জন্যই এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

পেট্রোলিয়াম জেলি কেন সব ত্বকের জন্য উপযোগী?

শীতের শুষ্কতা থেকে ত্বককে সুরক্ষা দেওয়ার পাশাপাশি পেট্রোলিয়াম জেলি আরও নানা উপকারে আসে। এটি ত্বকের প্রাকৃতিক ব্যারিয়ারকে শক্তিশালী করে, যা বাইরের কোনো ক্ষতিকর উপাদান, ধুলাবালু বা রাসায়নিক পদার্থ থেকে ত্বককে রক্ষা করতে সাহায্য করে। সংবেদনশীল ত্বকে যেসব স্কিনকেয়ার পণ্য ব্যবহার করা যায় না, পেট্রোলিয়াম জেলি সেখানে বেশ নিরাপদ। কারণ, এতে কোনো অ্যালার্জেনিক সুগন্ধি বা ত্বকে জ্বালা ধরাতে পারে এমন উপাদান থাকে না। ফার্মাসিউটিক্যাল গ্রেডের হাইপোঅ্যালার্জেনিক ও নন-কমেডোজেনিক পেট্রোলিয়াম জেলিগুলো রোমকূপ বন্ধ করে না; বরং ত্বকের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাস বজায় রেখে আর্দ্রতাকে ধরে রাখে। তাই শুষ্ক, স্বাভাবিক, তৈলাক্ত এমনকি একজিমা-প্রবণ ত্বকেও এটি নিশ্চিন্তে ব্যবহার করা যায়।

কীভাবে ব্যবহার করবেন?

শীতের সময় ত্বকের যত্নে বেছে নিতে পারেন ডার্মাটোলজিস্ট-পরীক্ষিত, বিশুদ্ধ ও সুগন্ধিবিহীন মেরিল পেট্রোলিয়াম জেলি
শীতের সময় ত্বকের যত্নে বেছে নিতে পারেন ডার্মাটোলজিস্ট-পরীক্ষিত, বিশুদ্ধ ও সুগন্ধিবিহীন মেরিল পেট্রোলিয়াম জেলি

পেট্রোলিয়াম জেলি খুব সহজেই দৈনন্দিন স্কিনকেয়ার রুটিনে যুক্ত করা যায়। রাতে ঘুমানোর আগে ত্বক পরিষ্কার করে পেট্রোলিয়াম জেলির পাতলা একটি স্তর লাগালে এটি সারা রাত ত্বকের আর্দ্রতা ধরে রাখে। শীতে হাত-পা বারবার ধোয়ার কারণে যাঁদের ত্বক দ্রুত শুকিয়ে যায়, তাঁরা হাত-পা মুছে সঙ্গে সঙ্গে অল্প পরিমাণ পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতে পারেন। এ ছাড়া ঠোঁট ফেটে গেলে লিপবাম হিসেবেও এটি ব্যবহার করা যেতে পারে। পা ফাটা রুখতেও দারুণভাবে কাজ করে পেট্রোলিয়াম জেলি। এমনকি চোখের পাশে সূক্ষ্ম বলিরেখা বা ড্রাইনেস প্যাচ থাকলে সেগুলোকেও আরাম দেয়। ত্বকের ছোটখাটো ক্ষত বা স্ক্র্যাচ দ্রুত সারাতেও পেট্রোলিয়াম জেলি ব্যবহারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কারণ, এটি ক্ষতস্থানকে সুরক্ষা দেয় ও আর্দ্র রাখে। তবে কোনো সংক্রমণ বা ইনফেকশনের ক্ষেত্রে ব্যবহার করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

শীতের সময় ত্বকের যত্নে সঠিক পণ্য বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বেছে নিতে পারেন ডার্মাটোলজিস্ট-পরীক্ষিত, বিশুদ্ধ ও সুগন্ধিবিহীন মেরিল পেট্রোলিয়াম জেলি। কারণ, এটি ত্বকের আর্দ্রতা ধরে রেখে শুষ্কতা ও রুক্ষ ভাব কমাতে বেশ কার্যকর। সব বয়স ও সব ত্বকের মানুষই এটি ব্যবহার করতে পারেন। তাই শীতে ত্বকের সমস্যায় দীর্ঘদিনের এই নির্ভরযোগ্য সমাধানটিকে স্কিনকেয়ার রুটিনে যুক্ত করা যেতে পারে নিশ্চিন্তে।

ছবি: ফ্রিপিক ও মেরিল

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১১: ০০
বিজ্ঞাপন