শ্যামলীতে আজ শুরু হচ্ছে হার সানশাইন-এর ছয় দিনব্যাপী ‘শরৎ উৎসব ২০২৬’
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার শ্যামলীতে আজ ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘শরৎ উৎসব ২০২৬’। নারী উদ্যোক্তাদের প্ল্যাটফর্ম ‘হার সানশাইন’-এর নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়েছে।

 আজ ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘শরৎ উৎসব ২০২৬’
আজ ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী ‘শরৎ উৎসব ২০২৬’

মেলা চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। আজ বিকাল ৪: ৩০- এ উদ্বোধনের পর প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে। প্রথম দিন মেলার উদ্বোধন করবেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) এর নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ।

 ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন
ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নারী উদ্যোক্তাদের পণ্য, সৃজনশীলতা ও ব্যবসায়িক উদ্যোগকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার পাশাপাশি ক্রেতা ও উদ্যোক্তাদের মধ্যে সরাসরি যোগাযোগ তৈরির লক্ষ্যেই এ আয়োজন।ঐতিহ্য, সৌন্দর্য, সৃজনশীলতা ও আধুনিকতার সমন্বয়ে সাজানো হয়েছে এবারের উৎসব।

বিজ্ঞাপন

ছয় দিনব্যাপী এ আয়োজনে বিভিন্ন নারী উদ্যোক্তার তৈরি ফ্যাশন, গহনা, হস্তশিল্প, সৌন্দর্যপণ্য ও লাইফস্টাইলভিত্তিক পণ্যসহ নানা ধরনের সামগ্রী প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা থাকবে।

‘হার সানশাইন’ নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করেছে
‘হার সানশাইন’ নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করেছে

একই সঙ্গে উদ্যোক্তাদের নিজেদের ব্র্যান্ড ও পণ্য পরিচিত করার সুযোগও তৈরি হবে। আয়োজকরা জানান, ‘হার সানশাইন’ নারী উদ্যোক্তাদের জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

নতুন আউটলেটের যাত্রা এবং ‘শরৎ উৎসব’কে কেন্দ্র করে উদ্যোক্তা, ক্রেতা ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি।

থাকছে ৭ জন নারী উদ্যোক্তার সৃজনশীল পণ্য
থাকছে ৭ জন নারী উদ্যোক্তার সৃজনশীল পণ্য

আয়োজকদের পক্ষ থেকে রাজধানীবাসী এবং তাদের পরিবার-পরিজনকে মেলায় উপস্থিত হয়ে নারী উদ্যোক্তাদের উদ্যোগকে উৎসাহিত করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। এখানে থাকছে ৭ জন নারী উদ্যোক্তার সৃজনশীল পণ্য। উদ্যোগগুলো হলো, এমিথ, কেশজ, যাদুর হাট, পাতা-পুঁতি, অপরাজিতা, পেটাল গহনা, কারুনগরী।

মেলার ঠিকানা: রোড নম্বর ৮, হাউস ৬৮, পিসি কালনগর হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা।

ছবি: হার সানশাইন

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫: ৫৯
বিজ্ঞাপন