ব্যাপক বিক্রি বেড়েছে জনি ডেপের সুগন্ধির
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

বিখ্যাত হলিউড তারকা জনি ডেপ
বিখ্যাত হলিউড তারকা জনি ডেপ
ছবি: রয়টার্স

বিখ্যাত হলিউড তারকা জনি ডেপ আর তাঁর সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের আইনি লড়াইয়ের গল্প মুখে মুখে ফিরছে বিশ্ববাসীর। পুরো ট্রায়ালকালে সবার নজর ছিল তাঁদের দিকে। তবে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ চরিত্রের জন্য সর্বাধিক জনপ্রিয় এই অভিনেতা একদিকে যেমন ১৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ প্রাপ্তির রায় পেয়েছেন মামলায় জয়লাভ করে, তেমনি তাঁর সিগনেচার সুগন্ধির বিক্রিও বেড়ে গেছে বহুগুণে। জনি ডেপ আগে থেকেই প্রখ্যাত ফরাসি ব্র্যান্ড দিওরের ছেলেদের সুগন্ধি সোভাজের ব্র্যান্ড প্রতিনিধি। এক সমীক্ষায় দেখা যায়, মামলা শুরুর পর থেকে এর বিক্রি ৫০ শতাংশ বেড়ে গেছে।

বিজ্ঞাপন

হেই ডিসকাউন্ট নামের একটি বিপণনসংক্রান্ত সংস্থার পর্যবেক্ষণ ও তথ্য বিশ্লেষণ অনুযায়ী এই সুগন্ধির ব্যাপারে গুগল অনুসন্ধানের প্রবণতাও মার্চের হিসাব অনুযায়ী ৮২৩,০০০ থেকে বৃদ্ধি পেয়ে এপ্রিলে ১ দশমিক ২ মিলিয়নে এসে পৌঁছেছে।

দিওর হাউস থেকে বের হওয়া জনি ডেপের সিগনেচার সুগন্ধি সোভাজের
দিওর হাউস থেকে বের হওয়া জনি ডেপের সিগনেচার সুগন্ধি সোভাজের
ছবি: ইন্সটাগ্রাম হ্যান্ডল

সোভাজের টিকটক ভিউও ৬৩ শতাংশ বেড়ে গিয়েছে মামলা শুরুর পর থেকে।
দিওরের সোভাজ পুরুষদের জন্য তৈরি এক অনন্য জনপ্রিয় সুগন্ধি। ২০১৫ সালে দিওরের তরফ থেকে ফ্রাঁসোয়া দেমাশি এই সুগন্ধিটি আনেন।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৭: ৩৪
বিজ্ঞাপন