
বসন্তের পর এবার গ্রীষ্ম সংগ্রহ নিয়ে এসেছে কেটি পেরি কালেকশন। কিছুদিন আগে নিজের নামে ফুটওয়্যার ব্র্যান্ড নতুন করে লঞ্চ করেন মার্কিন পপ তারকা কেটি পেরি। ২০১৭ সালে তিনি গ্লোবাল ব্র্যান্ড গ্রুপের সহায়তায় প্রথম জুতার লাইন বাজারে আনেন পেরি। তবে গত বছরের মাঝামাঝি দেউলিয়া হলে কেটি পেরি ওই প্রতিষ্ঠান কিনে নেন। এরপর তিনি ব্র্যান্ডের দায়িত্ব নিয়ে নেন।

স্প্রিং ও সামার কালেকশন একবারে লঞ্চ করলেও সামারে নতুন কিছু ডিজাইন এনেছেন। এই কালেকশনের প্রধান থিম সমুদ্রসৈকত ও ফুলের নান্দনিকতা। এবারের সংগ্রহে আছে মোট ১৯টি স্টাইলের জুতা। যার মধ্যে রয়েছে কিটেন হিল, প্ল্যাটফর্ম হিল, লোফার, স্নিকার্স, স্যান্ডেল এবং ওয়েজ। জুতাগুলোর প্রধান উপকরণ হলো পিভিসি, ক্যানভাস ও ভেগান। আরও আছে কয়েকটি থিম যেমন বিচ-ই, ফ্লোরাল, গিংহাম, ফেমিনিন ও আর্টিস্টিক এসেন্স।
