
বর্তমানে যে অফার চলছে, তাতে নিজের মুঠোফোন নম্বরের শেষ দুই ডিজিটের সমপরিমাণ ডিসকাউন্ট পাওয়া যাবে খাবার অর্ডার করলে।
এর আগে যে অফার দেওয়া হয়েছিল, তা আরও অদ্ভুত। যার ওজন যত, সে অনুযায়ী ডিসকাউন্ট দেওয়া হয়েছিল খাবার অর্ডারের ওপরে। আর গত বছর তারা সাড়া জাগিয়েছিল যার ফোনে যত পার্সেন্ট চার্জ আছে, সে পরিমাণ ডিসকাউন্ট দিয়ে।

নামের প্রতি সুবিচার নিশ্চিত করে কাচ্চি ওস্তাদের খাসির কাচ্চির সুসিদ্ধ মাংস ও নরম–গরম আলুর সঙ্গে বেশ ভালো ফ্লেভারের ঝরঝরে চাল। আর রুফটপ রেস্টুরেন্টটির পরিবেশ ও সাজসজ্জাও বেশ সুন্দর।