এক ছাদের নিচে অনেক ব্র্যান্ড
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন রিপোর্ট

কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ ২০২২-এ রাজধানীর আইসিসিবির ৪ নম্বর হলে ক্রেতা-বিক্রেতাসহ সবার জন্য উন্মুক্ত থাকছে আজ সন্ধ্যা ৭টা পর্যন্ত। মেলার প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে মাই কিচেন, প্লাটিনাম স্পন্সর ভেলোরি অ্যান্ড বোর্চ, ব্যাগনো ডিজাইন ও সুইস প্লাস এবং গোল্ড স্পন্সর আরএকে সিরামিকস, নল্টে, নাদিয়া ফার্নিচার ও গানি মার্বেল টাইলস।

প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ ২০২২
প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে কিচেন অ্যান্ড বাথ এক্সপো বাংলাদেশ ২০২২
ছবি: শুভ্রা ফ্লোরিডা রোজারিও

এ এক্সপোয় প্রস্তুতকারক, রপ্তানিকারক এবং সরবরাহকারীরা তাদের নতুন পণ্য, আধুনিক প্রযুক্তি এবং নিজেদের দক্ষতা বিশ্বব্যাপী তুলে ধরার সুযোগ পাচ্ছেন। সেই সঙ্গে ক্রেতাদের জন্য রয়েছে স্পট অর্ডারের সুযোগ। সব ধরনের কিচেন এবং বাথ এক্সেসরিজের সন্ধান মিলবে এখানে। পণ্য প্রদর্শনীর পাশাপাশি এই আয়োজনে আরও রয়েছে স্টুডেন্ট ডিজাইন কম্পিটিশন, ওয়ার্কশপ, বায়ার সেলার মিটিং, ইনোভেশন এক্সচেঞ্জ ও জব সার্চ।

বিজ্ঞাপন

মেলায় আসা ক্রেতাদের অনেকেই এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিয়েছেন। এক ছাদের নিচে একসঙ্গে এতগুলো স্টল ঘুরে দেখার সুযোগকে তাঁদের মনে ধরেছে।
প্রতিযোগিতার বাজারে ব্যবসায়ীদের টিকে থাকতে হলে সবার আগে নজর দিতে হবে পণ্যের গুণগতমান আর সাশ্রয়ী মূল্যে, মন্তব্য এমনই এক ক্রেতার।

উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিয়েছেন দর্শনার্থীরা
উদ্যোগকে ইতিবাচক হিসেবে নিয়েছেন দর্শনার্থীরা
ছবি: শুভ্রা ফ্লোরিডা রোজারিও

দেশের অন্যতম ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ওয়েম বাংলাদেশের আয়োজনে মেলার স্ট্র্যাটেজিক পার্টনার রিহ্যাব ও সহযোগিতায় রয়েছে ইন্টেরিয়র ডিজাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ জুন ২০২২, ০৯: ১৮
বিজ্ঞাপন