আইসক্রিমে ধনেপাতার স্বাদ
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ডেজার্টগুলোর মধ্যে নিঃসন্দেহে আইসক্রিম থাকবে প্রথমেই। সুগার ক্রেভিং হলে অনেকের কাছেই এ হিম খাবারটিই সমাধান। অগণিত স্বাদ ও বৈচিত্র্যের প্রতিটিই অনন্য। আর আলাদা স্বাদ বিবেচনায় এগুলো নিছক আইসক্রিম নয়। ম্যাকডোনাল্ড’স চায়না এ ট্রেন্ড অব্যাহত রেখে মাত্র পাঁচ দিনের জন্য তাদের মেনুতে যোগ করে একেবারেই স্বতন্ত্র স্বাদের আইসক্রিম সানডে। সীমিত সংস্করণের এ আইসক্রিম সানডে হলো ধনেপাতা ফ্লেভারের।

ধনেপাতার স্বাদে আইসক্রিম সানডে
ধনেপাতার স্বাদে আইসক্রিম সানডে

আর নতুন স্বাদের এ আইসক্রিম সানডে সামাজিক যোগাযোগমাধ্যমে রীতিমতো ঝড় তোলে। যাঁরাই স্বাদ নিয়েছেন, তাঁরাই নতুন এ আইসক্রিমের রিভিউ দিয়েছেন। ভ্যানিলা আইসক্রিমের ওপরে লেবু, ধনেপাতার সস ও ধনেপাতার টপিং দিয়ে পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন

ম্যাকডোনাল্ডস চায়নার নিজস্ব ওয়েবসাইটে বলা হয়, সৃজনশীল এ ধনেপাতা ফ্লেভারের আইসক্রিম সীমিত সময়ের জন্য পাওয়া যাবে তাদের স্টোরে। প্রতিটি আইসক্রিমের দাম ৬.৬ ইউয়ান বা প্রায় ৯০ টাকা। তারা আরও জানায়, সীমিত পরিসরের এ আইসক্রিম আগে এলে আগে পাবে ভিত্তিতে ২১ থেকে ২৫ ফ্রেব্রুয়ারি পরিবেশন করা হয়।

বিজ্ঞাপন
প্রকাশ: ০৪ মার্চ ২০২২, ০৫: ৫৯
বিজ্ঞাপন