পরিবার মেলা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

দেশীয় পোশাক, গয়না, গৃহসজ্জা সামগ্রীসহ ভিন্নধর্মী পণ্যের জন্য অনেক ক্রেতারই পছন্দের জায়গা খুঁতের বাড়ি। ক্রেতা আকর্ষণ বাড়াতে প্রতিষ্ঠানটি মাসব্যাপী আয়োজন করে খুঁত পরিবার মেলা। নিয়মিত এই আয়োজনে অংশ নেয় ছয়টি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান বা উদ্যেক্তা। যারা পুরোপুরি দেশীয় পণ্য বা উপকরণ নিয়ে কাজ করে।

বিজ্ঞাপন

খুঁতের বাড়ির উদ্যেক্তা উর্মিলা শুক্লা জানান, মূলত অনলাইনে বেচাকেনা করে এমন উদ্যোক্তাদের মেলায় অংশ নেওয়ার সুযোগ থাকে। ক্রেতাদের পণ্য দেখে কেনার সুবিধা দিতে এবং অনলাইন উদ্যোক্তাদের প্রচারণার প্রচেষ্টা থেকেই এ উদ্যোগ। যেমন চলতি মাসে মেলায় অংশ নেওয়া ছয়টি দল হলো ত্রিনিত্রি, কালিন্দি, হংসমিথুন, দীঘল, সারানা ও মৃৎ।

গয়না, বাঁশের পণ্য, মাটির টেপা পুতুল, পাটের ব্যাগ, মনিপুরি শাড়ি, টিপ, প্রাকৃতিক রূপচর্চাসামগ্রী পাওয়া যাচ্ছে এই মেলায়। মেলাটি শেষ হবে ৩১ জুলাই। তবে ১ আগষ্ট থেকে আবার শুরু হবে খুঁত পরিবার মেলা। তবে সেক্ষেত্রে মেলায় অংশ নেবে ভিন্ন উদ্যোক্তারা।

ছবি: হাল ফ্যাশন

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ জুলাই ২০২২, ০৯: ১৪
বিজ্ঞাপন