বলিউডে আরেক তারকা শিশু: মা–বাবা হলেন দীপিকা–রণবীর
শেয়ার করুন
ফলো করুন

গতকাল শনিবার বিকেল পাঁচটায় মুম্বাইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন হিন্দি ছবির জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। আর আজ সকাল আটটায় তাঁর কোল আলো করে এল শিশুকন্যা। জন্ম হলো আরেক স্টারকিডের। বলার অপেক্ষা রাখে না, তারা জন্মের আগে থেকেই থাকে আলোচনায়। আলিয়া ভাট, কারিনা কাপুরদের মতোই দীপিকার সন্তানও ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে ছিল অনুরাগীদের কৌতূহলের কারণ। সবার প্রতীক্ষা ছিল। তার অবসান হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দীপিকা মা হচ্ছেন—এ খবর প্রকাশ পায় এ বছরের ফেব্রুয়ারিতে। এত দিন ছিল অপেক্ষা শিশু জন্মের। মাত্র দুই দিন আগে দীপিকা ও রণবীর সিং মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে গিয়েছিলেন। সেই ছবিও নেট দুনিয়ায় ছড়িয়েছে।
সঞ্জয় লীলা বানসালির ‘রামলীলা’ ছবিতে অভিনয় করার সময়ই উভয়ে কাছাকাছি আসেন। ক্রমেই জমে ওঠে তাঁদের প্রণয়ের রসায়ন। এরপর ২০১৮ সালের নভেম্বরে তাঁরা বিয়ে করেন।

মা–বাবা হলেন দীপিকা–রণবীর। দুদিন আগে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে
মা–বাবা হলেন দীপিকা–রণবীর। দুদিন আগে মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে

দীপিকা–রণবীর মা–বাবা হওয়ায় মুম্বাই টিনসেল টাউনের স্টারকিডদের তালিকা বড় হলো। এখন অপেক্ষা থাকবে এই শিশুর নাম জানার। কৌতূহলী হবেন সবাই ছবি দেখার। এই দম্পতির ওপর আপাতত নির্ভর করবে তাঁরা সবকিছু প্রকাশ করবেন কি না।
 

বিজ্ঞাপন

এই তারকা শিশুর জন্মের সঙ্গে এ তালিকায় আরও যারা আছে, তাদের বেশ কয়েকজনের কথা মনে করা যেতে পারে। আলিয়া ভাটের মেয়ে রাহা, কারিনা কাপুরের দুই ছেলে তৈমুর ও জাহাঙ্গীর, ঐশ্বরিয়ার মেয়ে আরাধ্য, শাহরুখের মেয়ে সুহানা খান, ছেলে আরিয়ান খান ও আব্রাম খান, সাইফ আলী-অমৃতা সিং জুটির সন্তান ইব্রাহিম খান ও সারা আলী খান, শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর ও খুশি কাপুর, সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর, জুহি চাওলার মেয়ে জাহ্নবী মেহতা, রাভিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাডানি, কাজলের মেয়ে নাইসা দেবগনসহ তালিকা কম দীর্ঘ নয়।

ছবি: দীপিকা পাড়ুকোনের ইন্সটাগ্রাম হ্যান্ডল

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯: ১১
বিজ্ঞাপন