উৎসবের আনন্দ আর শিল্পের যুগলবন্দীতে লা রিভের ঈদ কালেকশন
শেয়ার করুন
ফলো করুন

লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস বলেন, ‘ঈদ এমন একটি সময়, যেখানে আমরা আমাদের পরিবারের এবং প্রিয়জনদের সঙ্গে নতুন করে সম্পর্ক ও সংযোগ গড়ে তুলি। ঈদ–২৬ কালেকশনের প্রতিটি ডিজাইন সেই সংযোগের প্রতিফলন। এ বছরের কালেকশনে লা রিভ-এর ডিজাইনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যেন তা সব বয়সী এবং সকল সমাজের মানুষদের জন্য মানানসই হয়।’

মন্নুজান নার্গিস যোগ করেন, ‘এই বছরের ঈদের ফ্যাশনে বেশ কিছু লক্ষণীয় পরিবর্তন দেখা যাচ্ছে। আন্তর্জাতিক পরিসরে মেডিটেরিয়ান প্রিন্টের ব্যবহার বেড়েছে, আবার এই উপমহাদেশে ফারসি সালোয়ার–কামিজ, ম্যাক্রো-ফ্লোরাল, স্লিট লাইনে ভারী কাজ, আবায়া-স্টাইল, ড্রপ শোল্ডার, ওয়াইড-লেগের ব্যবহার বেড়েছে। প্রিন্ট এবং প্যাটার্নের সব বৈচিত্র্যই লা রিভের এই ঈদ কালেকশনে ফিউশন করা হয়েছে।’

ঈদ–২৬ কালেকশনের কালার প্যালেটে প্রাধান্য পাবে টিল ও চেরি রেড রঙের ব্যবহার। এই মূল রংগুলোর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড প্যালেট, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা, বৈচিত্র্য এবং উৎসবের আবহ। নিউট্রাল প্যালেটে রয়েছে বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং অ্যালজি ব্লুম, যেগুলো পোশাকে এনে দেয় নরম, এলিগ্যান্ট ও ব্যালান্সড লুক। রিচ প্যালেটে ব্যবহার করা হয়েছে ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক এবং টাইড ব্লু।

এই রংগুলো ঈদের আনন্দ ও উৎসবের উচ্ছ্বাসকে আরও প্রাণবন্ত করে তোলে। আর্থি প্যালেটে রয়েছে ওয়ালনাট ব্রাউন, সয় সস এবং কম্বুচা অ্যাম্বার, যা পোশাকে যুক্ত করেছে প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত ভাব। শ্যাডো প্যালেটে রাখা হয়েছে জেডেড টিল, ন্যাচারাল টিল এবং মুডি ব্লু। এই গভীর ও শান্ত রংগুলো পুরো কালেকশনের সঙ্গে একটি শক্তিশালী ভিজ্যুয়াল কনট্রাস্ট তৈরি করেছে।

বিজ্ঞাপন

লা রিভ ঈদ–২৬ কালেকশনের প্রিন্ট স্টোরিগুলোতে ফিউশন করা হয়েছে সৃজনশীলতা এবং সংযোগের অনুভূতি। প্রিন্টস্টোরির মধ্যে চোখে পড়বে অ্যাম্বার হেজ, যা অ্যাম্বার পাথরের রং থেকে অনুপ্রাণিত। এই প্রিন্টের ডিজাইনে ব্লেন্ডেড, মিস্টিক শেডগুলো দেখা যাবে। রয়েছে গ্লোবাল গ্রিড এবং সামার প্লেইড প্রিন্ট। এর মোজাইক, প্যাচওয়ার্ক এবং গ্রিড প্যাটার্নের মিশ্রণ আধুনিক এবং ট্রেন্ডি লুক নিয়ে আসে। ভ্রমণ, লোকজ শিল্প এবং আলপনার নকশা থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে স্পাইসড বোহেমিয়া, যাতে পেইজলি, ফোক-ফ্লোরাল এবং আলপনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে।

পার্টি এবং এক্সক্লুসিভ কালেকশনে মেডিটেরিয়ান এবং ডেকোরেটিফ প্রিন্টস্টোরির ব্যবহার বেশি চোখে পড়বে। গয়নার মতো নকশার কারুকাজ এবং ভারী কাজ এই দুটি প্রিন্টস্টোরির মূল বৈশিষ্ট্য। কাজের পাশাপাশি জ্যাকার্ড ফেব্রিকের ব্যবহারও এই স্টোরিতে বিশেষভাবে চোখে পড়বে।  

নারীদের জন্য লা রিভ ঈদ–২৬ কালেকশনে রয়েছে ট্রেন্ডি ফারসি ও ফেস্টিভ সালোয়ার কামিজ, কো-অর্ড সেট, শ্রাগ-স্টাইল টিউনিক, মিডি টিউনিক, লং শার্ট, টপস, আবায়া, কেপ, কামিজ, গাউন, মসলিন, হাফ-সিল্ক ও সুতির শাড়ি। লা রিভের এক্সক্লুসিভ লেবেল নার্গিসাসে পাওয়া যাবে মসলিনের শ্রাগ ও গাউন কম্বো, স্কার্ট-কামিজ সেট, কেপ-স্টাইল টপ, লেয়ার্ড-লং টিউনিক, ফ্লেয়ার্ড ও কাফতান-কাট টিউনিক, সালোয়ার কামিজসহ অভিজাত সব পার্টি-স্টাইল।

পুরুষদের জন্যও রয়েছে আকর্ষণীয় ডিজাইন। যেমন প্ল্যাকেটে মিনিমাল ও ভারী কাজ করা পাঞ্জাবি, শার্ট, পোলো ও টি–শার্ট এবং ডেনিম ও প্যান্ট পাজামার নতুন ডিজাইন। এথনিক প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশনের সঙ্গে ট্রেন্ডের সঙ্গে মিলিয়ে ড্রপ শোল্ডার টি–শার্টও ডিজাইন করা হয়েছে, যেন ঐতিহ্য ও আধুনিকতার ফিউশনটা ঈদেও থাকে।
কিডস কালেকশনে পাওয়া যাবে সালোয়ার–কামিজ, ঘাগরা-চোলি, ফ্রক, টিউনিক, টপ-বটম সেট, পাঞ্জাবি, পোলো ও টি-শার্টসহ ম্যাচিং বটমসের কালেকশন। এ ছাড়া টিনদের জন্য রয়েছে উৎসবের পোশাক, যা বয়স-উপযোগী ডিজাইন এবং আধুনিক ফ্যাশনের মিশ্রণে তৈরি করা হয়েছে। বাবা-ছেলে এবং মা-মেয়ের জন্য মিনি-মি কালেকশন যোগ করা হয়েছে, যা ঈদে পুরো পরিবারের মধ্যে উৎসব ও ‘ফটো-পারফেক্ট মোমেন্ট’ তৈরি করবে।

লা রিভ হোমডেকোর ও অ্যাকসেসরিজ বিভাগে ঈদ উপলক্ষে আকর্ষণীয় ডিজাইনের পণ্যসামগ্রী যোগ করা হয়েছে। হোমডেকোর বিভাগে পাওয়া যাবে নতুন বেড কভার, পর্দা, ফ্লাওয়ার ভাস, ফটোফ্রেম, ক্যান্ডেল ও ফ্লোর রাগ। অ্যাকসেসরিজ বিভাগে থাকবে হিলস, স্লিপারস, স্যান্ডেল, শু’জ, ম্যাচিং হ্যান্ডব্যাগ, হেয়ার অ্যাকসেসরিজ, পুরুষদের বেল্ট, ওয়ালেট ইত্যাদি।  

লা রিভ ঈদ–২৬ কালেকশন ইতিমধ্যে ঢাকাসহ নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, সিলেটের সব শোরুমে পাওয়া যাচ্ছে। ঘরে বসেই ঈদের শপিং করতে পারবেন লা রিভের ওয়েবসাইট, লা রিভের চ্যাটবট অ্যালিসা এবং লা রিভ অ্যাপের মাধ্যমে। এ ছাড়া মেসেঞ্জারেও অর্ডার প্লেস করা যাবে।

ছবি: লা রিভ

বিজ্ঞাপন
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ১৪: ১০
বিজ্ঞাপন