
ফ্যাশন সচেতন তরুণদের কাছে বরাবরই আলাদা জনপ্রিয়তা রয়েছে ইজির। বিশেষ করে ছেলেদের ফ্যাশনে এক্সক্লুসিভ ডিজাইন ও আধুনিক কাটের কারণে ব্র্যান্ডটি অনেকটাই এগিয়ে। তাই ঈদকে কেন্দ্র করে এবারও থাকছে নতুনত্ব আর রঙের মেলবন্ধন।

ইজির এবারের ঈদ কালেকশনে স্থান পেয়েছে অসংখ্য নতুন ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্ট, পাঞ্জাবি, কটি, কাবলি পাঞ্জাবি ও বিভিন্ন ধরনের প্যান্ট। ঐতিহ্যবাহী লুকের পাশাপাশি আধুনিক স্টাইলের ফিউশনও দেখা যাবে এসব পোশাকে। রং, কাপড় ও ডিজাইনের বৈচিত্র্যে প্রতিটি আউটফিটে রাখা হয়েছে আলাদা স্বাতন্ত্র্য।

সব ধরনের ক্রেতার রুচি ও চাহিদার কথা মাথায় রেখেই সাজানো হয়েছে এবারের আয়োজন। যারা ঈদে চান ট্র্যাডিশনাল লুক, আবার যারা পছন্দ করেন স্মার্ট ও মিনিমাল স্টাইল উভয়ের জন্যই রয়েছে নানা বিকল্প।
ইজি ফ্যাশনের স্বত্বাধিকারী ও ডিজাইনার তৌহিদ চৌধুরী জানান, শুধু ব্যবসায়িক লাভ নয়, ক্রেতাদের ভালো সেবা দেওয়াই তাদের মূল লক্ষ্য। রাজধানী ঢাকার পাশাপাশি দেশের প্রায় সব জেলাতেই রয়েছে ইজির শোরুম, ফলে দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতারাও সহজেই সংগ্রহ করতে পারবেন পছন্দের পোশাক।

ঈদের কেনাকাটায় নতুনত্ব ও আরামের সমন্বয় খুঁজছেন যারা, তারা ঘুরে দেখতে পারেন ইজি ফ্যাশনের যেকোনো আউটলেট। এছাড়া ব্র্যান্ডটির নতুন কালেকশন ও আপডেট জানতে ভিজিট করা যেতে পারে তাদের অফিশিয়াল ফেসবুক পেজে।
ছবি: ইজি