
কুমিল্লার ঐতিহ্য, প্রকৃতি আর লোকজ আবহকে সঙ্গে নিয়ে নতুন করে পথচলা শুরু করল দেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘রঙ বাংলাদেশ’। দীর্ঘদিন পর এই শহরে ব্র্যান্ডটির প্রত্যাবর্তন যেন শুধু একটি আউটলেট উদ্বোধন নয়—বরং এক সাংস্কৃতিক পুনর্মিলন, যেখানে ফ্যাশনের সঙ্গে মিশে আছে ইতিহাস, শিকড় আর উৎসবের উচ্ছ্বাস।
ময়নামতির প্রাচীন ইতিহাস, শালবনের সবুজ ছায়া আর কুমিল্লার নিজস্ব লোকজ সংস্কৃতির অনুপ্রেরণায় সাজানো হয়েছে নতুন এই আউটলেট। বাংলা নববর্ষ পহেলা বৈশাখকে সামনে রেখে এখানে উন্মোচিত হয়েছে বিশেষ বৈশাখী কালেকশন—যার প্রতিটি ডিজাইনে ধরা পড়েছে খাঁটি বাঙালিয়ানার ছোঁয়া, ঐতিহ্যবাহী নকশা আর উৎসবের প্রাণবন্ত রং ।

এই আউটলেটের কালেকশনে থাকছে শাড়ি, পাঞ্জাবি, কামিজ, স্টিচ ড্রেস, সিঙ্গেল কামিজ, টি-শার্ট, ফ্রকসহ নানা ধরনের পোশাক ও এক্সেসরিজ। ফলে কুমিল্লাবাসীর জন্য বৈশাখের সম্পূর্ণ প্রস্তুতি এক ছাদের নিচেই সম্ভব। শুধু ব্যক্তিগত সাজ নয়, পরিবারকেও একসঙ্গে রাঙানোর ভাবনা থেকে রাখা হয়েছে কাপল, ডুয়েট ও ফ্যামিলি সিরিজ—যেখানে একই রং ও থিমে মিলিয়ে নেওয়া যাবে সবার পোশাক।

নতুন আউটলেট উদ্বোধন উপলক্ষে থাকছে ক্রেতাদের জন্য বিশেষ আকর্ষণও। বৈশাখী কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দময় করে তুলতে সব পণ্যে ২০ শতাংশ পর্যন্ত ছাড় রাখা হয়েছে। কুমিল্লার প্রাণকেন্দ্রে অবস্থিত নতুন এই আউটলেটের ঠিকানা—আলবির টাওয়ার, ২য় তলা, রানী বাজার রোড। কুমিল্লা আউটলেটের নিজস্ব ফেসবুক পেজ আছে , যেখানে সহজেই জানা যাবে নতুন কালেকশন আর অফারের আপডেট।ফলে ঘরে বসেও কেনাকাটার সুযোগ থাকছে ।