ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের প্রিমিয়াম রমজান পার্টনার ব্র্যাক ব্যাংক
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশে আইএইচজির অন্যতম শীর্ষস্থানীয় হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট সম্প্রতি ব্র্যাক ব্যাংক-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে ব্র্যাক ব্যাংক হোটেলটির “প্রিমিয়াম রমজান পার্টনার” হিসেবে যুক্ত হয়েছে।
চুক্তি অনুযায়ী, পবিত্র রমজান মাস জুড়ে অতিথিদের জন্য এক্সক্লুসিভ সুবিধা, ফাইন ডাইনিং অভিজ্ঞতা এবং প্রিমিয়াম আতিথেয়তা নিশ্চিত করতে উভয় প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে।

সমঝোতা স্মারক সাক্ষর
সমঝোতা স্মারক সাক্ষর

এই সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব রিটেইল ব্যাংকিং মাহিউল ইসলাম এই অংশীদারিত্বে নেতৃত্ব দেন। তিনি বলেন, “আমরা ডিজিটাল ব্যাংকিং যাত্রায় দ্রুত এগিয়ে যাচ্ছি। সম্পূর্ণ ডিজিটাল অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড ও পার্সোনাল লোন সেবা এখন গ্রাহকরা সহজেই পাচ্ছেন। প্রতিবছরের মতো এবারও আমরা আমাদের গ্রাহকদের জন্য হোটেল, রেস্তোরাঁ ও বিভিন্ন আউটলেটে আকর্ষণীয় ‘বাই ওয়ান গেট ওয়ান’ ও বিশেষ ডিসকাউন্ট অফার চালু করেছি। ক্রাউন প্লাজার সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের গ্রাহকদের চলমান রমজানকে আরও বিশেষ করে তুলবে।”

বিজ্ঞাপন

অন্যদিকে, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার এইচআর ডিরেক্টর নাজমুল হুদা বলেন, “নতুন পাঁচতারকা হোটেল হিসেবে আমরা এই কমিউনিটিকে সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ২৮৪টি রুম ও পাঁচটি আলাদা ডাইনিং সুবিধা রয়েছে, যার মধ্যে একটি বিশেষায়িত চাইনিজ ফাইন ডাইনিং রেস্তোরাঁও আছে। রমজানে আমরা স্থানীয় ও আন্তর্জাতিক স্বাদের অনন্য সংমিশ্রণ উপহার দিতে চাই, যা ঢাকার ভোজনরসিকদের নতুন অভিজ্ঞতা দিবে।”

রমজান উপলক্ষে বিশেষ আয়োজন

আসন্ন রমজান উপলক্ষে ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট একটি সফট লঞ্চ ইভেন্টের মাধ্যমে তাদের বিশেষ আয়োজন তুলে ধরেছে। হোটেলের মোজাইক রেস্টুরেন্টে প্রতিদিন গ্র্যান্ড ইফতার ও ডিনার বুফে থাকবে, যেখানে মধ্যপ্রাচ্য, দক্ষিণ এশিয়া ও আন্তর্জাতিক খাবারের সমাহার থাকবে। পাশাপাশি থাকবে বিশেষভাবে প্রস্তুত সাহরি মেনু এবং লাইভ শেফ স্টেশন। রমজান ডাইনিং প্যাকেজে অতিথিরা বিভিন্ন সুবিধা পাবেন, যেমন: কার্ডধারীদের জন্য বিশেষ ছাড়, কর্পোরেট ও গ্রুপ বুকিং সুবিধা
আর্লি-বার্ড অফার, বাইওয়ান গেট ওয়ান ও বাইওয়ান গেট থ্রি অফার।

এছাড়াও ইফতার ও সেহরি সমন্বিত বিশেষ রুম প্যাকেজ চালু করা হয়েছে, যেখানে অতিথিরা ক্লাব লাউঞ্জ সুবিধা ও লেট চেক-আউট উপভোগ করতে পারবেন।

বিজ্ঞাপন

পরিবার ও বিনোদনের জন্য বিশেষ সুবিধা

হোটেলটির সাথে সরাসরি সংযুক্ত সেন্টারপয়েন্ট মলে রয়েছে স্টার সিনেপ্লেক্স, আর্ট গ্যালারি, বড় কিডস প্লে জোন এবং বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের দোকান। ফলে রমজান মাসে এটি পরিবার, ক্রেতা ও বিনোদনপ্রেমীদের জন্য আকর্ষণীয় গন্তব্যে পরিণত হবে।

রমজান উপলক্ষে এয়ার আরাবিয়া ও এয়ার অ্যাস্ট্রাও ব্র্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে, যারা অতিথিদের জন্য বিশেষ অভিজ্ঞতা প্রদান করবে।

আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার আশওয়ানি নায়ার ব্যাক্তিগত কারণে এদিন উপস্থিত থাকতে পারেননি। তবে তিনি এক বার্তায় বলেছেন, “আমরা ব্র্যাক ব্যাংককে আমাদের প্রিমিয়াম রমজান পার্টনার হিসেবে পেয়ে আনন্দিত। এই সহযোগিতা পবিত্র রমজান মাসে অতিথিদের অভিজ্ঞতাকে আরও উন্নত করার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতি প্রতিফলিত করে। ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে আমরা সবসময় অর্থপূর্ণ ও স্মরণীয় মুহূর্ত তৈরি করতে কাজ করি।”

ছবি: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬, ০৯: ৫২
বিজ্ঞাপন