
হাল ফ্যাশন ডেস্ক
বরাবরের মতো এবারও স্থানীয় জেলার ইতিহাস নিয়ে সাজানো হয়েছে নতুন আউটলেট। রংপুরের ভৌগোলিক ইতিহাস, ঐতিহ্যবাহী স্থাপনার নকশা ফুটিয়ে তোলা হয়েছে ইন স্টোর ইন্টেরিয়রে। ইন্টেরিয়রের পাশাপাশি ক্রেতাদের স্বাচ্ছন্দ্য বাড়াতে পুরো আউটলেটে রয়েছে পর্যাপ্ত জায়গা, সার্ভিস কাউন্টার, আলাদা বসার ব্যবস্থা ও আধুনিক ট্রায়াল রুম।

রংপুরবাসীদের জন্যও এই নতুন আউটলেটে থাকছে ক্যাটাগরি অনুযায়ী পোশাক এবং নানা লাইফস্টাইল পণ্য।
সেইলরের রংপুর আউটলেটটি উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ও ইপিলিয়ন গ্রুপের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন আল মামুন।

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিলিয়ন গ্রুপ এবং সেইলরের উচ্চপদস্থ কর্মকর্তা, রংপুর বিভাগের বিভিন্ন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তি। ঈদ উপলক্ষে সেইলরের সব নতুন পণ্যসংগ্রহ এই আউটলেটে পাওয়া যাচ্ছে।
ছবি: সেইলর



