
চিত্তাকর্ষক সব নাম, দারুণ সৌরভ আর লোভনীয় রঙের প্রোডাক্ট তারুণ্যের ব্র্যান্ড নিজেদের অবস্থান জানান দিয়েছে। এই ব্র্যান্ডের শাওয়ার জেল লাইনআপে আছে ‘স্টারি নাইট’ ও ‘রেইনবো ওয়েসিস’। বডি লোশন লাইনআপে আছে ‘অ্যাম্বার সানশাইন’ ও ‘মুনলাইট অরোরা’। বডি জেলি লাইনআপে আছে লং লাস্টিং হাইড্রেটিং এফেক্টযুক্ত দুটি পণ্য ‘এন্ডলেস ওশান’ ও ‘সামার স্মুদি’। স্ক্রাব লাইনআপে আছে বডি স্ক্রাব ‘কাম ক্লোজার’ ও ফেস স্ক্রাব—‘ক্রাশড টুগেদার’।

আরও আছে বার্চ ওয়াটার, হাইড্রোলাইজড রাইস প্রোটিন ও ভিটামিন ই সমৃদ্ধ ক্লাউড ফেস ক্রিম ‘ওহ! ভ্যানিলা’। এ ছাড়া এই তালিকায় আরও রয়েছে হোয়াইট ব্ল্যাক ফেস মাস্ক ‘নো কম্প্রোমাইজ’, স্লিপিং মাস্ক ‘ইলেভেনথ আওয়ার’, গ্রিন ক্লে মাস্ক—‘স্প্রিং ফ্রস্ট’। ‘ব্লেজ ও স্কিন’–এর ‘গ্লো ও টাইম’ লাইনআপে আছে বিভিন্ন কার্যকর উপাদানে সমৃদ্ধ টোনার ও সিরাম। মেকআপ রিমুভারের জন্য আছে ‘ওয়াইপ অব ইজি’ নামের মাইসেলার ওয়াটার।
প্রোডাক্টগুলোর নিয়মিত ব্যবহার, ত্বকের সৌন্দর্য যেমন নিশ্চিত করে, পাশাপাশি এর দারুণ সৌরভ ভোক্তাকে প্রতিদিনের রূপচর্চায় আরও আগ্রহী করে। তাই শুধু তরুণীরা নন, রূপসচেতন নারীদের কাছেও এই ব্র্যান্ড প্রশংসা পাচ্ছে।

শিগগিরই ‘ব্লেজ ও স্কিন’ ফেস শিট মাস্ক, হাইড্রোজেল আই প্যাচ, হাইড্রোজেল লিপ মাস্ক, বডি মিস্ট, লিপ বাম, হ্যান্ড ক্রিম, হ্যান্ড স্যানিটাইজার, ফেসিয়াল টুলস, কালার কসমেটিকসও নিয়ে আসছে। এভাবে ‘ব্লেজ ও স্কিন’ ভোক্তাদের কাছে বাড়িয়ে চলছে তার গ্রহণযোগ্যতা।
ছবি: সংগৃহীত