আমস্টারডামে বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ–এর দ্বিতীয় আসরে মনোজ্ঞ ফ্যাশন শো
শেয়ার করুন
ফলো করুন

বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) আয়োজন আমস্টারডামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ’ শিরোনামে প্রদর্শনী।

নেদারল্যান্ডসের আমস্টারডামে শেষ হয়েছে 'বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ' শিরোনামে দুদিনের প্রদর্শনী। আমস্টারডাম বেয়ার্স ভ্যান বারলেজে বৃহস্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হয় এই আসর। বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের (বিএই) আয়োজন আমস্টারডামে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এই প্রদর্শনীর ৩২ স্টলে বাংলাদেশের পোশাক ও বস্ত্র; চামড়া; পাট ও হস্তশিল্প; তথ্যপ্রযুক্তি; কৃষিখাদ্য; পোলট্রি ও বীজের আটটি প্রধান খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করে।  

১/৬
বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ শিরোনামে প্রদর্শনীতে বাংলাদেশের স্টল
বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপ শিরোনামে প্রদর্শনীতে বাংলাদেশের স্টল

বাংলাদেশি পণ্য ও সেবা বিদেশি ক্রেতাদের সামনে তুলে ধরা এবং বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন ছাড়াও বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরাই বেস্ট অব বাংলাদেশ ইন ইউরোপের মূল উদ্দেশ্য। এবারের আয়োজনে সহযোগী হিসেবে রয়েছে পিডিএস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, বাংলাদেশ ও কেডিএস গ্রুপ। বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষও (বিডা) এই সম্মেলন ও প্রদর্শনী আয়োজনে সহায়তা করছে।
 এই প্রদর্শনীর অংশ হিসেবে দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ ফ্যাশন শো।

ছবি: বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ

বিজ্ঞাপন
২/৬
বিজ্ঞাপন
৩/৬
৪/৬
৫/৬
৬/৬
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৬: ৪২
বিজ্ঞাপন