
বিশ্বকাপ ক্রেজ এখন বিশ্বজুড়ে যাপনের অংশ। বাদ যাচ্ছে না খাবারদাবারও। বন্ধু বা পরিবারের সবাই মিলে প্রিয় দলের জয় উদ্যাপন বা শুভকামনায় সে দেশের পতাকা থিমের কেক হলে দারুণ হয়। ভক্তদের জন্য এ ক্ষেত্রে রয়েছে দারুণ সুসংবাদ। কেক স্টোরিজের ঢাকার সব আউটলেটেই মিলবে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন, জার্মানিসহ পছন্দের দলের পতাকার থিমে সাজানো কেক।

৫০০ গ্রাম ওজনের এই কেকগুলো ভ্যানিলা ও চকলেট—দুই ফ্লেভারেই পাওয়া যাচ্ছে। ভেতরে থাকছে যথাক্রমে ভ্যানিলা ও চকলেট ফিলিং। তবে ফরমাশ অনুযায়ী যেকোনো ফ্লেভারেই বানিয়ে নেওয়া যাবে বিশ্বকাপ থিমের কেক। পতাকার রং হিসেবে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ফুড গ্রেড কালার দেওয়া জেল। এই কেকগুলো রেগুলার দামেই পাওয়া যাবে কেক স্টোরিজের খিলক্ষেত, উত্তরা, মিরপুরসহ পাঁচটি আউটলেটেই। অর্ডার করা যাবে ওয়েবসাইট বা ফেসবুক পেজ থেকেও।
ছবি: কেক স্টোরিজ