
দেশের তরুণ প্রজন্মের কাছে নান্দনিকতা, রুচিশীলতা ও ট্রেন্ডি ফ্যাশনের জন্য জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড টুয়েলভ ক্লথিং। আবহাওয়া ও সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বৈচিত্র্যময় পোশাকের সংগ্রহে বরাবরই ক্রেতাদের জন্য নতুনত্ব নিয়ে আসে টুয়েলভ। সেই ধারাবাহিকতায় গ্রীষ্মের বিদায়ী সময়ে এবারও ক্রেতাদের জন্য বিশেষ আয়োজন নিয়ে এসেছে জনপ্রিয় এই ফ্যাশন ব্র্যান্ড।

১ সেপ্টেম্বর থেকে টুয়েলভের সব আউটলেটে শুরু হয়েছে ' এন্ড অব সামার মেগাসেল’ । এই আয়োজনে ক্রেতারা টুয়েলভের বিভিন্ন পণ্যে উপভোগ করতে পারবেন ৪০ শতাংশ পর্যন্ত মূল্যছাড়। পোশাকের পাশাপাশি পছন্দের ফ্যাশন পণ্য কেনার সুযোগও থাকছে আকর্ষণীয় এই অফারে।
শুধু দেশের বিভিন্ন আউটলেটেই নয়, অনলাইনেও এই মেগা সেলের সুবিধা নেওয়া যাবে। ফলে ঘরে বসেই টুয়েলভের পছন্দের পণ্য বেছে নিয়ে অর্ডার করতে পারবেন ক্রেতারা। তবে স্টক সীমিত হওয়ায় অফারটি থাকছে অল্প সময়ের জন্য। তাই পছন্দের পণ্যটি সংগ্রহ করতে ক্রেতাদের দ্রুত কেনাকাটা করার সুযোগ থাকছে।


ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ককে আরও আনন্দময় করে তুলতে টুয়েলভ নিয়মিতই নানা আয়োজন ও বিশেষ সুবিধা নিয়ে আসে। বিশেষ করে লয়্যাল কার্ডধারী ক্রেতাদের জন্যও বিভিন্ন সময়ে থাকছে বাড়তি আয়োজন ও সুযোগ-সুবিধা। এভাবেই শুধু পোশাকের ব্র্যান্ড নয়, ক্রেতাদের নিয়ে একটি বড় পরিবার গড়ে তোলার লক্ষ্যেই এগিয়ে চলছে টুয়েলভ।

এ প্রসঙ্গে টুয়েলভ কর্তৃপক্ষ জানায়, ক্রেতাদের নিয়ে দেশ ও দেশের বাইরে টুয়েলভের একটি বড় পরিবার তৈরি হয়েছে। সেই পরিবারের সদস্যদের জন্য আনন্দের উপলক্ষ তৈরি করতেই এই আয়োজন।

গ্রীষ্মের শেষ সময়ে পছন্দের পোশাক কেনাকাটায় ক্রেতাদের জন্য এটি হতে পারে বিশেষ সুযোগ। এন্ড অব সামার মেগাসেল উপলক্ষে পছন্দের পোশাক সংগ্রহ করতে তাই ঘুরে আসতে পারেন নিকটস্থ আউটলেট থেকে। পাশাপাশি অনলাইনেও কেনাকাটার সুযোগ থাকছে।