জেন্টেল পার্কের সব পণ্যে মিলবে ছাড়
শেয়ার করুন
ফলো করুন

ক্রেতার স্বাচ্ছন্দ্যের পাশাপাশি ক্রয়ক্ষমতার বিষয়টিও মাথায় রেখেছে ব্র্যান্ডটি। এ কারণেই এবার গ্রীষ্মের সব পোশাকে থাকছে ২০ থেকে ৭০ শতাংশ মূল্যছাড়।

সমকালীন মননের ফ্যাশন-সচেতন মানুষদের কাছে দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির চিরচেনা রূপ পাল্টে দিতে প্রধান জেলা শহরগুলোতে জেন্টেল পার্ক যুক্ত হচ্ছে সুপরিসর ও দৃষ্টিনন্দন আউটলেট নিয়ে। জোর দিচ্ছে রিল্যাক্স টেইলারিং বা আরামদায়ক পোশাক তৈরিতে। আসন্ন গরমে আরাম ও স্বস্তিকে প্রাধান্য দিয়ে বেসিক ওয়ার্কওয়্যার বা কর্মক্ষেত্রে পরিধানযোগ্য কালেকশনেও থাকছে ভিন্নতা। এবার নিরীক্ষাধর্মী টপ টু বটম, স্লিভ কিংবা কলার বা পোশাকের প্যাটার্নেও বৈচিত্র্য এনেছে ব্র্যান্ডটি।

বিজ্ঞাপন

জেন্টেল পার্কের চেয়ারম্যান ও ডিজাইন বিভাগের প্রধান শাহাদৎ চৌধুরী বাবু জানান, ‘এই গরমে পোশাকের নকশায় পেশাদারিত্বের বদলে প্রাধান্য পাচ্ছে স্বাচ্ছন্দ্য। এ কারণেই নতুন পোশাকগুলোর প্যাটার্নে স্পষ্ট টেইলর্ড লুক। যারা খানিকটা ফরমাল থেকে বেরিয়ে ক্যাজুয়াল লুক চান, তাঁদের জন্যও এবারের গ্রীষ্মের নতুন কালেকশনগুলো দেবে বেশ স্বস্তি।

আনা হয়েছে গ্রীষ্মের উপযোগী প্লেইন ক্যাজুয়াল শার্ট, পলো, টি-শার্ট, নিটের জগিং ওয়্যার ও তরুণীদের নিরীক্ষাধর্মী টপস, কুর্তিসহ ফিউশন পোশাক। যেকোনো অনুষ্ঠানে, ভ্রমণে, এমনকি অফিসে পরার মতো ডিজাইন এই কালেকশনের বিশেষ বৈশিষ্ট্য। থাকছে শিশু, তরুণী ও তরুণদের জন্য আলাদা প্রোডাক্ট লাইন। সঙ্গে মিলবে সর্বোচ্চ ৭০ শতাংশ মূল্যছাড় সুবিধাও।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, দেশজুড়ে অর্ধশতাধিক আধুনিক ইন্টেরিয়রে সজ্জিত রিটেইল স্টোরের পাশাপাশি ফ্যাশন ট্রেন্ডের সর্বশেষ মেলবন্ধন এবং পণ্যের বিস্তারিত জানা যাবে জেন্টেল পার্কের ভেরিফায়েড ফেসবুক ফ্যান পেজেও।

আর মূল্যছাড়ে অনলাইন শপিং করা যাবে জেন্টেল পার্কের ওয়েবসাইট থেকেও।

ছবি: জেন্টল পার্ক

প্রকাশ: ২২ মে ২০২৩, ১৩: ১৩
বিজ্ঞাপন