
বুফেতে থাকছে বিভিন্ন ধরণের আন্তর্জাতিক খাবারের আয়োজন। হোটেলটির মার্কেটিং বিভাগের অ্যাসোসিয়েট ডিরেক্টর সৈয়দ মেহরান হোসেন জানান, লাইভ স্টেশন, এপেটাইজার কর্নার থেকে শুরু করে হেলদি অপশন পেয়ে যাবেন এতে; যেমন স্যালাদ, ভিন্নধর্মী স্যুপ ইত্যাদি।

তিনি আরও জানান, অফিসের সহকর্মীদের সঙ্গে লাঞ্চ, বিজনেস লাঞ্চ হোক অথবা কাছের মানুষদের সঙ্গে কিংবা পরিবার নিয়ে সুন্দর সময় কাটানোর জন্য– বাজেটের মধ্যে লাঞ্চ খুঁজলে রেন বুফে লাঞ্চ হতে পারে আপনার পছন্দের জায়গা।

বুফে লাঞ্চের দাম নির্ধারণ করা হয়েছে ৪২৯৯ টাকা। বিভিন্ন ব্যংকের কার্ডে রয়েছে একটি কিনলে একটি ফ্রি এবং একটি কিনলে দুটি ফ্রি অফার।
ছবি: রেনেসাঁ ঢাকা গুলশান হোটেল