
ফ্যাশন ব্র্যান্ড ‘ভারগো’ ঈদকে কেন্দ্র করে নিয়ে এসেছে নান্দনিক ডিজাইনের সব পোশাক। এবারের কালেকশনে উৎসবের প্রাণ ও সমসাময়িক ফ্যাশনের মেলবন্ধন ফুটে উঠেছে প্রতিটি ডিজাইনে। সেই সঙ্গে প্রিমিয়াম মানের ফেব্রিক ও আধুনিক সিলুয়েটের সমন্বয়ে তৈরি পোশাকগুলোতে আরাম ও স্টাইলের নিখুঁত ভারসাম্য রাখা হয়েছে। ভারগোর বিশ্বাস—ফ্যাশন মানে শুধু ট্রেন্ড অনুসরণ নয়; বরং নিজের শেকড়, সংস্কৃতি ও ব্যক্তিত্বকে প্রকাশ করা। সেই ভাবনা থেকেই এবারের ঈদ কালেকশনের প্রতিটি আউটফিট ডিজাইন করা হয়েছে যত্নের সঙ্গে।

মেয়েদের জন্য এই কালেকশনে রয়েছে জর্জেট ফেব্রিকের কারচুপি ও এমব্রয়ডারিতে সজ্জিত সালোয়ার-কামিজ, টু-পিস সেট, কো-অর্ড, কুর্তি, টপস, টিউনিক এবং বিভিন্ন ধরনের বটম। এর সঙ্গে নতুন সংযোজন হিসেবে আছে ট্রেন্ডি ডিজাইনের ডিজিটাল প্রিন্টেড কামিজ ও ভিসকস ফেব্রিকের কামিজ। ঈদের ব্যস্ত সময়ে স্বাচ্ছন্দ্যে চলাফেরা ও ক্যাজুয়াল লুকের কথা মাথায় রেখে রাখা হয়েছে বিভিন্ন ডিজাইনের ক্যাজুয়াল টপস ও টিউনিকও।

অন্যদিকে ছেলেদের জন্য রয়েছে কটন ও ব্যাম্বু ফেব্রিকের তৈরি এমব্রয়ডারি ডিজাইনের প্রিমিয়াম ও ক্যাজুয়াল পাঞ্জাবি। পাশাপাশি আছে কাবলি সেট ও কোটি। ভার্সেটাইল স্টাইলিংয়ের জন্য শতভাগ সুতির তৈরি ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, পোলো শার্ট ও টি-শার্টের সমৃদ্ধ কালেকশনও রাখা হয়েছে। আরামদায়ক মুভমেন্ট নিশ্চিত করতে ফ্যাশনেবল ডেনিম ও চিনোস প্যান্টের বিভিন্ন রঙের অপশনও রয়েছে।
শিশুদের জন্যও রয়েছে স্টাইলিশ ও আরামদায়ক পোশাক। এর মধ্যে আছে পাঞ্জাবি, ক্যাজুয়াল শার্ট, পোলো শার্ট, টি-শার্ট, পায়জামা, সালোয়ার-কামিজ, টু-পিস সেট, কুর্তি ও ফ্রক।
এবারের ঈদে ভারগোর বিশেষ নিউ-বর্ন কালেকশনও পাওয়া যাবে। এই কালেকশনগুলো উত্তরা, মোহাম্মদপুর, বসুন্ধরা সিটি (দুটি আউটলেট), হাসনাবাদ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম (হালিশহর), চট্টগ্রাম (কোহিনূর মিরিডিয়ান সিটি), ফেনী, বগুড়া, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ ও নওগাঁসহ ভারগোর সব স্টোর এবং অনলাইনে পাওয়া যাচ্ছে।
ছবি: ভারগো