ক্রিয়েটিভ বিজনেসকে সহায়তার জন্য আইদা মেহনাজের নতুন উদ্যোগ আভারি
শেয়ার করুন
ফলো করুন

ফ্যাশন, লাক্সারি ও লাইফস্টাইল খাতের ব্যবসা এবং সৃজনশীল উদ্যোগকে কৌশলগত পরামর্শ দিতে ‘আভারি’ নামে স্বাধীন অ্যাডভাইজরি গ্রুপ চালু করেছেন আইদা মেহনাজ।

নিউইয়র্ক সিটির ১৬১ ওয়াটার স্ট্রিটে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়। প্রতিষ্ঠিত ক্রিয়েটিভ বিজনেস ও উদীয়মান সৃজনশীলদের সঙ্গে বৈশ্বিক পরিসরে কাজ করবে আভারি।
ব্র্যান্ড ও প্রতিষ্ঠানকে তাদের পরবর্তী পর্যায়ে এগিয়ে নিতে কৌশলগত পরামর্শ ও দীর্ঘমেয়াদি অংশীদারত্ব হবে আভারির কাজের অন্যতম প্রধান ক্ষেত্র। ‘আভারি’ নামটি সংস্কৃত একটি ধারণা থেকে নেওয়া, যার সঙ্গে সীমাহীনতা ও রূপান্তরের ভাবনা যুক্ত।

বিজ্ঞাপন

বাংলাদেশেও এর আগে আইদা মেহনাজের নেতৃত্বে ডিজাইনার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে তাঁর দল। কর্মশালা, ব্র্যান্ড স্ট্র্যাটেজি, শো আয়োজন, গুরুত্বপূর্ণ আলোচনা এবং স্থানীয় ও আন্তর্জাতিক প্রচারাভিযান সমন্বয়ের মতো কার্যক্রমে তাঁরা যুক্ত ছিলেন। এসব কাজে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তৈরি সম্পর্কও ভূমিকা রেখেছে বলে জানানো হয়েছে।

ফ্যাশন, লাক্সারি ও লাইফস্টাইল ব্র্যান্ডের বৈশ্বিক পর্যায়ে ব্র্যান্ড কৌশল নিয়ে এক দশকের বেশি সময় কাজ করার অভিজ্ঞতা রয়েছে আইদা মেহনাজের। আভারির আনুষ্ঠানিক যাত্রার মধ্য দিয়ে প্যারিসে কাজের একটি নতুন অধ্যায় শুরু করার পাশাপাশি ঢাকায় প্রতিষ্ঠানের উপস্থিতি আরও শক্তিশালী করার পরিকল্পনাও রয়েছে তাঁর।

বিজ্ঞাপন

বিশ্বের প্রতিষ্ঠিত লাক্সারি ব্র্যান্ডগুলোর সঙ্গে কাজের অভিজ্ঞতা থেকে অর্জিত জ্ঞান স্বাধীনভাবে বিভিন্ন আকারের এবং পছন্দের প্রকল্পে কাজে লাগাতে চান আইদা মেহনাজ।

আভারির এই উদ্যোগের মধ্য দিয়ে আন্তর্জাতিক অভিজ্ঞতা ও স্থানীয় সৃজনশীলতার মধ্যে আরও সরাসরি সংযোগ তৈরির সুযোগ তৈরি হচ্ছে। বিশেষ করে ফ্যাশন ও ক্রিয়েটিভ বিজনেসের কৌশলগত বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করবে।ছব
ছবি: আভারি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২: ৪৬
বিজ্ঞাপন