তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার বাংলা একাডেমিতে অনুষ্ঠিত হলো যুব-নেতৃত্বাধীন অনন্য উদ্যোগ ‘আমিও সুন্দর!  উল্কি, বুলিং ও তরুণদের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয় এই আয়োজনে। সারা’জ কোয়েস্টের প্রতিষ্ঠাতা সারাহ দিবার বই ‘আমি কি সুন্দর?’–এর ভাবনাপ্রাণিত এই আয়োজনে সহযোগিতা করেছে পন্ডস বাংলাদেশ। এটা কেবল কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং সামাজিক পরিবর্তনের শক্তিশালী প্ল্যাটফর্মও।

যুব-নেতৃত্বাধীন অনন্য উদ্যোগ নিয়ে অনুষ্ঠান
যুব-নেতৃত্বাধীন অনন্য উদ্যোগ নিয়ে অনুষ্ঠান

অনুষ্ঠানে তরুণদের নেতৃত্বে বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার, ব্যক্তিগত গল্প বলা, বুলিং ও অনিরাপত্তা নিয়ে মুক্ত আলোচনার পাশাপাশি ইন্টার‍্যাক্টিভ সেশন ও কুইজের আয়োজন করা হয়। সারাহ দিবা বলেন, ‘এই বই ও উদ্যোগ তাঁদের জন্য, যাঁরা নানা কারণে সমাজে অবমূল্যায়িত। আসলে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার যাত্রা।’

বিজ্ঞাপন

আয়োজকদের মতে, বর্তমান সমাজে কঠোর সৌন্দর্য মানদণ্ড ও সামাজিক চাপ তরুণদের আত্মমর্যাদা হ্রাস করছে। ‘আমিও সুন্দর!’ সেই মানদণ্ডকে চ্যালেঞ্জ জানিয়ে তরুণদের নিজের গ্রহণযোগ্যতা, সহনশীলতা ও ইতিবাচক পরিবর্তনের পথে আহ্বান জানাচ্ছে।

এটি কেবল ভিন্নভাবে দেখার নয়, ভিন্নভাবে ভাবারও আহ্বান। কারণ তরুণেরাই পারে নিজের পরিচয়ে গর্বিত হয়ে বুলিংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে, নিজের মতো করে সৌন্দর্যের সংজ্ঞা নতুনভাবে দিতে।

ছবি: আয়োজক

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ১৩: ২৭
বিজ্ঞাপন