বাংলাদেশের প্রথম উইমেনস উইন্টার এক্সপিডিশন শেষে দেশে ফিরেছেন পর্বতারোহীরা
শেয়ার করুন
ফলো করুন

বেগম রোকেয়ার লেখা ‘সুলতানার স্বপ্ন’ অবলম্বনে এই ব্যতিক্রমী উদ্যোগের অভিজ্ঞতা বিনিময়ের জন্য ২৩ জানুয়ারি মুক্তিযুদ্ধ জাদুঘরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন  অভিযাত্রী দলের দলনেতা নিশাত মজুমদার সহ দলের অন্যান্য সদস্য অর্পিতা দেবনাথ, মৌসুমী আক্তার, তহুরা সুলতানা রেখা ও ইয়াসমিন লিসা।

ছাড়াও উপস্থিত ছিলেন ইউনেস্কোর হেড অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিক এনগেইজমেন্ট অফিসার নুসরাত আমীন, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। ইউনেস্কো ও মুক্তিযুদ্ধ জাদুঘরের উদ্যোগে এবং আন্তর্জাতিক পেমেন্ট টেকনোলজি ব্র্যান্ড মাস্টারকার্ডের সার্বিক সহযোগিতায় দেশের প্রথম শুধু নারী পর্বতারোহীদের নিয়ে এই অভিযান আয়োজন করে পর্বতারোহীদের সংগঠন অভিযাত্রী।

বিজ্ঞাপন

এর আগে অভিযান শেষে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আয়োজিত সংবাদ-সম্মেলনে স্থানীয় উদ্যোক্তারা ‘সুলতানার স্বপ্ন’-এর নেপালি সংস্করণ প্রকাশের ঘোষণা দেন। ইউনেস্কোর সদর দপ্তর এবং ব্যাংককে অবস্থিত মেমোরি অব দ্য  ওয়ার্ল্ড- এর দপ্তর এই অভিযানকে স্বাগত জানিয়েছে। সংবাদ সম্মেলনে প্রথমবারের মত অভিযাত্রী নারীদল তাদের অভিজ্ঞতা বর্ণনা করেন।

অভিযানের দল নেতা  নিশাত মজুমদার বলেন, এই অভিযানের লক্ষ্যে ছিল বাংলাদেশের নারীদের দৃঢ়তা, কল্পনাশক্তি ও সাহসিকতা উদ্‌যাপন করা। আগামীতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাবো। নেপালের অনুষ্ঠিত হওয়া ২০২৪ সালের শীতকালীন অভিযানে ল্যাংটাং রিজিওনের ইয়ালা পিক (৫৫০০মিটার), সুরিয়া পিক (৫১৪৫ মিটার) ও গোঁসাইকুন্ড পিক (৪৭৪৭মিটার) আরোহণ করে টিম সুলতানা’জ ড্রিম আনবাউন্ড।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১৩: ৪৪
বিজ্ঞাপন