
হাল ফ্যাশন ডেস্ক
ভুতুড়ে বা কোনো চরিত্র থেকে অনুপ্রেরণা নিয়ে সাজসজ্জা হ্যালোইন ডের মজার একটি অংশ। বিটাউন তারকারা অদ্ভুত পোশাক ও সাজে ইতিমধ্যেই হ্যালোইন পার্টির আয়োজন শুধু করে দিয়েছেন।
স্টার কিড আরিয়ান খান, সারা আলী খান, জাহ্নবী কাপুর, শানায়া কাপুর, অনন্যা পান্ডে, নভ্যা নন্দারা এবারের হ্যালোইন পার্টির প্রধান আকর্ষণ।
শাহরুখপুত্র আরিয়ান পার্টিতে এসেছিলেন পুরো কালো লুকে। কালো কাজল দেওয়া ভুতুড়ে লুকে তাঁকে চেনার উপায় ছিল না।
একেবারেই কালো লুকে এসেছিলেন জাহ্নবী কাপুরও। কালো অফ শোল্ডার বডিকন ড্রেসের সঙ্গে ঠোঁটেও ছিল কালচে লিপস্টিক। ‘দ্য অ্যাডামস ফ্যামিলি’র মর্টিসিয়া অ্যাডমসের লুক থেকে অনুপ্রেরণা নিয়ে সাজেন জাহ্নবী।
হ্যালোইন পার্টির অন্যতম আকর্ষণ ছিল অনন্যা পান্ডের ‘পু লুক’। কারিনা কাপুরের ‘কাভি খুশি কাভি গম’ সিনেমার আইকনিক পু চরিত্রের মতো তিনি পরেছিলেন গোলাপি সিকুইনের টপ ও ক্রিম লেদার মিনিস্কার্ট। তাঁর এই লুক দেখে কারিনা নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ছবি শেয়ার করে লিখেছেন প্রিটি, হট অ্যান্ড টেম্পটিং।
সারা আলী খান পরেছিলেন কালো–রুপালি স্কার্ট। তাঁর টপজুড়ে ছিল সাদা পাথরের ভারী কাজ।
নভ্যা নন্দা হ্যালোইন পার্টির জন্য বেছে নেন ডিজনি প্রিন্সেস জেসমিন চরিত্রটিকে। জেসমিনের সিগনেচার নীল পোশাকের সঙ্গে চুলও বাঁধেন জনপ্রিয় এই চরিত্রের মতোই।