লা রিভ ঈদ এডিট - প্রেস প্রিমিয়ার, ঈদ কালেকশন প্রিভিউ
শেয়ার করুন
ফলো করুন

ঢাকার রেডিসন  ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অনুষ্ঠিত এই আয়োজনটি শুধু একটি প্রিভিউ অনুষ্ঠান ছিল না, বরং ঈদের ফ্যাশন ট্রেন্ড ও ডিজাইনের নতুন গল্প তুলে ধরার একটি সৃজনশীল প্ল্যাটফর্ম হয়ে ওঠে।

৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যায় আয়োজিত এই অনুষ্ঠানে লা রিভ তাদের আসন্ন ঈদ কালেকশনের এক্সক্লুসিভ প্রিন্ট স্টোরি প্রিভিউ উপস্থাপন করে। পোশাক প্রদর্শনের পাশাপাশি গেমস, লাইভ মিউজিক এবং ইন্টারঅ্যাকটিভ আয়োজন পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

প্রিন্ট স্টোরিতে বৈচিত্র্যের ছোঁয়া

অনুষ্ঠানের শুরুতেই ছিল ঈদের ক্যাম্পেইন ভিডিওর ফার্স্ট প্রিমিয়ার, যা অতিথিদের সামনে প্রথমবারের মতো প্রদর্শিত হয়। এরপর লা রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা মন্নুজান নার্গিস অতিথিদের স্বাগত জানিয়ে এবারের প্রিন্ট স্টোরি নিয়ে একটি সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

এবারের ঈদ কালেকশনে লা রিভ কাজ করেছে মোট ১০টি ভিন্নধর্মী প্রিন্ট স্টোরি নিয়ে। এর মধ্যে রয়েছে অ্যাম্বার হেজ, গ্লোবাল গ্রিডস, রেডিয়েন্ট ফারভর, আর্টফুল ডাইমেনশন, ট্রপিক্যাল ইমপ্রিন্ট, অবসকিওর ফ্লোরা, স্পাইসড বোহিমিয়ান, ডেকোরেটিফ, মেডিটেরিয়ান ইন্সপিরেশন এবং মিনিমালিজম ম্যাজিক। প্রতিটি প্রিন্ট স্টোরির মাধ্যমে তুলে ধরা হয়েছে ভিন্ন ভিন্ন সংস্কৃতি, প্রকৃতি ও আধুনিক ডিজাইনের সমন্বয়।

রং-এর সাহসী ও ভারসাম্যপূর্ণ ব্যবহার

লা রিভের এবারের ঈদ কালেকশনে প্রাধান্য পেয়েছে টিল এবং চেরি রেড রং। এই দুটি রং-এর সঙ্গে যুক্ত করা হয়েছে একাধিক লেয়ারড কালার প্যালেট, যা পুরো কালেকশনকে দিয়েছে গভীরতা ও বৈচিত্র্য।

নিউট্রাল প্যালেটে রাখা হয়েছে বাটারক্রিম, গোল্ডেন হেজ, সানক্লাউড মিরর এবং অ্যালজি ব্লুম—যা পোশাকে এনে দেয় নরম ও এলিগ্যান্ট আবেদন। অন্যদিকে রিচ প্যালেটে রয়েছে ক্রাশড চেরি, টমেটো রেড, হিবিস্কাস রেড, স্কোয়াশড গ্রেপ পার্পল, প্রিকলি পিঙ্ক এবং টাইড ব্লু, যা উৎসবের প্রাণবন্ত আবহ তৈরি করে।
এছাড়া আর্থি প্যালেটে ব্যবহৃত হয়েছে ওয়ালনাট ব্রাউন, সয় সস এবং কম্বুচা অ্যাম্বার—যা পোশাকে যোগ করেছে প্রাকৃতিক উষ্ণতা ও পরিণত নান্দনিকতা। শ্যাডো প্যালেটে থাকা জেডেড টিল, ন্যাচারাল টিল এবং মুডি ব্লু কালেকশনে তৈরি করেছে শক্তিশালী ভিজ্যুয়াল কনট্রাস্ট।

বিজ্ঞাপন

ট্রানজিশনাল ট্রেন্ডের নতুন ব্যাখ্যা

প্রিন্ট স্টোরি রিভিলের পর ঈদ ২০২৬-এর ফ্যাশন ট্রেন্ড নিয়ে একটি সংক্ষিপ্ত ব্রিফ উপস্থাপন করেন মন্নুজান নার্গিস। তিনি জানান, এবারের ঈদ কালেকশনে গুরুত্ব পেয়েছে ট্রানজিশনাল ট্রেন্ড—যেখানে শীত ও গ্রীষ্মের স্টাইলের মিশ্রণ দেখা যাবে।
এই কালেকশনে ম্যাক্রো ফ্লোরাল প্রিন্ট, ফারশি সালোয়ার কামিজ, মেডিটেরিয়ান অনুপ্রাণিত ডিজাইন, ড্রপ শোল্ডার কাট এবং ওয়াইড লেগ প্যান্ট বিশেষভাবে স্থান পেয়েছে। এসব স্টাইল একদিকে যেমন আরামদায়ক, অন্যদিকে তেমনি আধুনিক ও উৎসব উপযোগী।

প্রযুক্তি ও ফ্যাশনের সমন্বয়

লা রিভ শুধু ডিজাইনেই নয়, প্রযুক্তিগত অগ্রগতিতেও গুরুত্ব দিচ্ছে। ব্র্যান্ডটির ওয়েবসাইট ও অ্যাপের পাশাপাশি এখন তাদের চ্যাটবট ‘অ্যালিসা’ দ্রুত অনলাইন শপিং সাপোর্ট দিতে সক্ষম। ফ্যাশনের সঙ্গে প্রযুক্তি ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সমন্বয় ব্র্যান্ডটিকে নতুন প্রজন্মের কাছে আরও গ্রহণযোগ্য করে তুলছে।

স্মরণীয় আয়োজনের সমাপ্তি

অনুষ্ঠানের শেষ পর্বে রিভ গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম রেজাউল হাসান উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানান। পুরো আয়োজনটি ছিল ঈদ ২০২৬ কালেকশনের ভাবনা, ট্রেন্ড এবং ডিজাইন দর্শনকে নতুনভাবে তুলে ধরার একটি সৃজনশীল উদ্যোগ।
লা রিভের এই আয়োজনের মাধ্যমে স্পষ্ট হয়েছে, তারা শুধু পোশাক তৈরি করছে না; বরং রং, প্রিন্ট এবং ট্রেন্ডের মাধ্যমে উৎসবের আবেগকে নতুনভাবে প্রকাশ করার চেষ্টা করছে। ঈদকে সামনে রেখে এই কালেকশন ফ্যাশনপ্রেমীদের কাছে বৈচিত্র্য ও আধুনিকতার একটি নতুন অভিজ্ঞতা এনে দেবে বলেই প্রত্যাশা করা হচ্ছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ০৫
বিজ্ঞাপন