আতিথিয়েতার সঙ্গে শিল্পের গাঁটছড়া: ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে বাংলাদেশের নতুন শিল্পকর্ম সংগ্রহের উদ্বোধন
শেয়ার করুন
ফলো করুন

ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের কনেক্সনস ভেন্যুতে আয়োজিত শুক্রবার আয়োজিত এক অনুষ্ঠানে হোটেলটির নতুন শিল্পকর্ম সংগ্রহের উদ্বোধন করা হয়। ভূমি গ্যালারির সহযোগিতায় আহৃত  এ সংগ্রহের মাধ্যমে স্থানীয় শিল্পীদের জন্য একটি আন্তর্জাতিক প্রদর্শনমঞ্চ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিল্পকর্ম ও লাইভ পারফরম্যান্স
শিল্পকর্ম ও লাইভ পারফরম্যান্স

অনুষ্ঠানে কূটনৈতিক সম্প্রদায়ের সদস্য, ব্যবসায়ী, শিল্পপ্রেমী এবং স্থানীয় সৃজনশীল অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শিল্পকর্ম পরিদর্শনের পাশাপাশি অতিথিরা শিল্প, সংস্কৃতি, ভ্রমণ ও পরিচয়বোধ নিয়ে মতবিনিময়ে অংশ নেন।

বিজ্ঞাপন

আয়োজকরা জানান, এ উদ্যোগের মূল লক্ষ্য কেবল হোটেলের অভ্যন্তরসজ্জা নয়; বরং স্থানীয় শিল্পীদের কাজকে এমন একটি পরিসরে তুলে ধরা, যেখানে দেশি-বিদেশি অতিথিরা বাংলাদেশের শিল্পচর্চার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন। এর মাধ্যমে শিল্পীরা আন্তর্জাতিক দর্শকের সামনে নিজেদের কাজ উপস্থাপনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম পাবেন।

অনুষ্ঠানে অতিথিরা শিল্পকর্মগুলো ঘুরে দেখেন এবং শিল্পীদের ভাবনা ও সৃষ্টির পেছনের গল্প সম্পর্কে জানতে পারেন। একই সঙ্গে আয়োজন করা হয় একটি কিউরেটেড হাই-টির, যা পুরো পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

বিজ্ঞাপন

এ সময় আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার বলেন, “আমরা শুধু শিল্পকর্ম প্রদর্শন করতে চাই না; বরং এমন একটি পরিবেশ তৈরি করতে চাই, যেখানে শিল্পীরা নিজেদের কাজের মাধ্যমে পরিচিতি ও সমর্থন লাভ করবেন। আতিথেয়তা খাত স্বাভাবিকভাবেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে একত্র করে। তাই বাংলাদেশের শিল্পকে স্বতঃস্ফূর্তভাবে আন্তর্জাতিক দর্শকের সামনে তুলে ধরার জন্য এটি একটি আদর্শ মাধ্যম।”

অতিথিদের সঙ্গে কথা বলছেন  আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার
অতিথিদের সঙ্গে কথা বলছেন আইএইচজি সাউথওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকার ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বিনী নায়ার

অনুষ্ঠানের অন্যতম বৈশিষ্ট্য ছিল এর অনানুষ্ঠানিক ও আন্তরিক পরিবেশ। শিল্পকর্মকে ঘিরে অতিথিদের আলোচনায় উঠে আসে স্থান, স্মৃতি, ঐতিহ্য ও কারুশিল্পের নানা প্রসঙ্গ।

ভূমি গ্যালারির সঙ্গে এ অংশীদারত্ব আতিথেয়তা খাতে শিল্প ও সংস্কৃতিকে আরও বেশি সম্পৃক্ত করার একটি ইতিবাচক উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। উপস্থিত অনেক অতিথির জন্য এটি ছিল বাংলাদেশের শিল্পকলার বৈচিত্র্য ও সমৃদ্ধির সঙ্গে প্রথম পরিচয়ের সুযোগ।

অনুষ্ঠানে অতিথিরা
অনুষ্ঠানে অতিথিরা

আয়োজকরা আশা প্রকাশ করেন, ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে স্থাপিত এ শিল্পকর্ম সংগ্রহ ভবিষ্যতেও দেশি-বিদেশি দর্শনার্থীদের কাছে বাংলাদেশের শিল্প–ঐতিহ্যের এক অনন্য পরিচয় বহন করবে।

প্রকাশ: ২১ জুন ২০২৬, ১২: ৪৮
বিজ্ঞাপন